শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:৪৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খরা সহনশীল কৃষি চর্চায় সিসিএজি সদস্যদের প্রশিক্ষণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ১১৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বরেন্দ্র অঞ্চলে জলবায়ু পরিবর্তনের নেতিবাচক প্রভাব মোকাবিলায় খরা সহনশীল কৃষি পদ্ধতির প্রসার ঘটাতে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার রানীহাটি ইউনিয়নে দিনব্যাপী কৃষক প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে।
সোমবার সকাল ৯টায় ইউনিয়ন পরিষদ হলরুমে অনুষ্ঠিত এ প্রশিক্ষণের আয়োজন করে প্রয়াস মানবিক উন্নয়ন সোসাইটি। কার্যক্রমটি বাস্তবায়িত হয় এক্সটেনডেড কমিউনিটি ক্লাইমেট চেঞ্জ প্রজেক্ট-ড্রাউট (ইসিসিসিপি-ড্রাউট) প্রকল্পের আওতায় এবং পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ) ও গ্রিন ক্লাইমেট ফান্ড (জিসিএফ)-এর সহযোগিতায়।
প্রশিক্ষণে অংশগ্রহণ করেন সিসিএজি সদস্য এবং স্থানীয় কৃষকরা।
প্রশিক্ষণে কৃষকদের জলবায়ু পরিবর্তনের প্রভাব, এর প্রতিকারমূলক ব্যবস্থা, টেকসই কৃষি অনুশীলন এবং খরা সহনশীল কৃষি কৌশল সম্পর্কে সচেতন করা হয়। এছাড়াও খরাসহিষ্ণু ফল ও ফসল নির্বাচন, বসতবাড়ির পরিত্যক্ত জায়গায় উঠানবাগান গড়ে তোলা, ভার্মি কম্পোস্ট তৈরির কৌশল এবং পানি সংরক্ষণ পদ্ধতি নিয়ে হাতেকলমে প্রশিক্ষণ দেওয়া হয়।
প্রশিক্ষণ কর্মশালায় উপস্থিত ছিলেন— চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের সহকারী উপপরিচালক কৃষিবিদ এ.এ.এম. ওয়াহিদুজ্জামান, শস্য বিশেষজ্ঞ কৃষিবিদ মো. জহুরুল ইসলাম এবং ইসিসিসিপি-ড্রাউট প্রকল্পের কৃষিবিদ মো. ফয়জুল হক।
খরাপ্রবণ অঞ্চলের বাস্তব জলবায়ুর পরিবর্তিত পরিস্থিতি ও চ্যালেঞ্জ তুলে ধরে করণীয় সম্পর্কে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দেন প্রকল্প সমন্বয়কারী বকুল কুমার ঘোষ।
এছাড়াও প্রশিক্ষণে পরিবেশবান্ধব কৃষি প্রসারে জৈব সার ব্যবহারে কৃষকদের উৎসাহ দেওয়া হয় এবং ভার্মি কম্পোস্ট তৈরির উপায় ও উপকারিতা বিস্তারিতভাবে তুলে ধরা হয়। একইসাথে প্রয়াসের ইসিসিসিপি-ড্রাউট ঋণ কার্যক্রম সম্পর্কেও দিকনির্দেশনা দেন ইউনিট-১০ এর শাখা ব্যবস্থাপক মো. জহুরুল ইসলাম।
সার্বিকভাবে প্রশিক্ষণ কার্যক্রমে সহযোগিতা করেন সিএমও সিভিল মো. রোকনুজ্জামান।
প্রশিক্ষণ শেষে অংশগ্রহণকারী প্রতিটি সিসিএজি সদস্যকে একটি করে খরাসহিষ্ণু পেয়ারা গাছের চারা দেয়া হয়।
প্রশিক্ষণে অংশগ্রহণকারীরা জানান, এমন কার্যক্রম তাদের খরা পরিস্থিতিতে কৃষি অভিযোজন এবং নতুন চাষ পদ্ধতি গ্রহণে অনুপ্রাণিত করবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com