রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খাগড়াছড়িতে প্রতিপক্ষের গুলিতে ইউপিডিএফ সদস্য নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৯ মার্চ, ২০২৫
  • ১০০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

খাগড়াছড়ির মাটিরাঙ্গায় প্রতিপক্ষের গুলিতে সুবি ত্রিপুরা (৩৫) নামে ইউনাইটেড পিপলস ডেমোক্রেটিক ফ্রন্ট-ইউপিডিএফের (প্রসীত) এক সদস্য নিহত হয়েছেন। এই সময় তার বোন তারাপাতি ত্রিপুরা (২১) আহত হয়েছেন।

বুধবার (১৯ মার্চ) সকাল ৭টার দিকে তাইন্দং ইউনিয়নের ৫নং ওয়ার্ডের হেডম্যান পাড়া এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত সুবি ত্রিপুরা হেডম্যান পাড়া এলাকার বাসনা ত্রিপুরার ছেলে। নিহত সুবি ত্রিপুরা দলে অন্তিম ত্রিপুরা নামে পরিচিত।

ইউপিডিএফের অন্যতম সংগঠক অংগ্য মারমা বলেন, সকালে সাংগঠনিক কাজে গিয়ে সুবি ত্রিপুরা তার বোনের বাড়িতে অবস্থান করছিলেন। এ সময় ১০ থেকে ১৫ জন সশস্ত্র ব্যক্তি তাকে উদ্দেশ্য করে এলোপাতাড়ি গুলি ছোড়েন। এতে ঘটনাস্থলে সুবি ত্রিপুরার মৃত্যু হয়। একই সময়ে গুলিতে সুবি ত্রিপুরার ছোট বোন আহত হয়েছেন। হামলাকারী ব্যক্তিরা পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি-জেএসএসের (সন্তু) নেতা-কর্মী বলে অভিযোগ করেন অংগ্য মারমা।

এ ঘটনায় জেএসএস সন্তু লারমা গ্রুপের কারো বক্তব্য পাওয়া যায়নি।

ঘটনার সত্যতা নিশ্চিত করে মাটিরাঙ্গা থানার এসআই আবু হেনা মোহাম্মদ মোস্তফা রেজা জানান, ঘটনাস্থল উপজেলার দুর্গম এলাকায় হওয়া নিহতের নাম পরিচয় নিশ্চিত করা সম্ভব হয়নি। ঘটনাস্থল পুলিশ পাঠানো হয়েছে। তবে সেখানে নেটওয়ার্ক সমস্যা থাকায় তাদের সঙ্গে যোগাযোগ করা যাচ্ছে না।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com