রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:৪৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় দোয়া-ইফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৪ মার্চ, ২০২৫
  • ১১৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বিএনপির চেয়ারপারসন সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়ার রোগমুক্তি ও দীর্ঘায়ু কামনায় মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিল অনুষ্ঠিত হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার ১১নং ওয়ার্ড বিএনপির ব্যানারে এই দোয়া ও ইফতারের আয়োজন করা হয়।
সোমবার বিকেলে সিরাজ মন্ডলের টোলায় আয়োজিত মতবিনিময়, দোয়া ও ইফতার মাহফিলে প্রধান অতিথি ছিলেন- বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি মো. হারুনুর রশীদ। অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন- জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, রানীহাটি ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান রহমত আলী, বালিয়াডাঙ্গা ইউনিয়ন পরিষদ চেয়ারম্যান আবু হেনা মো. আতাউল হক কমল, সদর উপজেলা পরিষদের সাবেক ভাইস চেয়ারম্যান নজরুল ইসলাম, চাঁপাইনবাবগঞ্জ পৌরসভার সাবেক কাউন্সিল আব্দুল বারেক, সাইদুর রহমান, মইদুল ইসলাম, ব্যবসায়ী মঞ্জুর আলী, ব্যবসায়ী ফারুক হোসেনসহ আরো অনেকে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com