বৃহস্পতিবার, ২৩ এপ্রিল ২০২৬, ১০:১৯ অপরাহ্ন

গাজা যুদ্ধ শুরুর পর আত্মহত্যা করেছেন ৬১ ইসরায়েলি সেনাসদস্য-হারেৎজ এবং মিডল ইস্ট মনিটর

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৯ ডিসেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত
গাজা যুদ্ধ শুরুর পর আত্মহত্যা করেছেন ৬১ ইসরায়েলি সেনাসদস্য-হারেৎজ এবং মিডল ইস্ট মনিটর
ফটো সংগৃহিত

অনলাইন নিউজ: ২০২৩ সালের ৭ অক্টোবর গাজায় হামলা শুরু হওয়ার পর থেকে এ পর্যন্ত ইসরায়েলের ৬১ জন সেনাসদস্য আত্মহত্যা করেছেন। ইসরায়েলি সংবাদমাধ্যম হারেৎজ এবং মিডল ইস্ট মনিটর এই তথ্য জানিয়েছে।

সর্বশেষ গত মঙ্গলবার উত্তর ইসরায়েলের একটি সামরিক ঘাঁটিতে কর্মরত একজন সেনাসদস্য নিজের ওপর গুলি চালিয়ে আত্মহত্যা করেন। ওই সেনাসদস্য ট্র্যাকার হিসেবে দায়িত্বরত ছিলেন এবং গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পর ওইদিন সন্ধ্যায় তাকে মৃত ঘোষণা করা হয়।

এর কিছুক্ষণ আগে ইসরায়েলি বাহিনীর পক্ষ থেকে দেওয়া এক বিবৃতিতে জানানো হয়েছিল যে, উত্তর ইসরায়েলে একটি সামরিক ঘাঁটিতে গুলিবিদ্ধ হয়ে এক সেনা গুরুতর আহত হয়েছেন এবং পরবর্তীতে হাসপাতালে তার মৃত্যু হয়েছে।

এই ঘটনার পর দেশটির সামরিক কর্তৃপক্ষ একটি আনুষ্ঠানিক তদন্ত শুরু করেছে। হারেৎজ জানিয়েছে, এই সেনাসদস্য সক্রিয়ভাবে দায়িত্ব পালনরত অবস্থায় নিজের ওপর মরণঘাতী আঘাত চালান।

যুদ্ধ পরিস্থিতিতে সেনাদের মানসিক স্বাস্থ্যের অবনতি নিয়ে চলতি বছরের ২৮ অক্টোবর ইসরায়েলের পার্লামেন্ট নেসেটের গবেষণা ও তথ্যকেন্দ্র একটি প্রতিবেদন প্রকাশ করেছিল। ওই প্রতিবেদনে দেখা যায়, ২০২৪ সালের শুরু থেকে ২০২৫ সালের জুলাই মাস পর্যন্ত অন্তত ২৭৯ জন ইসরায়েলি সেনাসদস্য আত্মহত্যার চেষ্টা করেছেন।

এই পরিসংখ্যান অনুযায়ী, প্রতি সাতজন সেনার আত্মহত্যার চেষ্টার বিপরীতে অন্তত একজন সেনার মৃত্যু নিশ্চিত হয়েছে। গাজায় দীর্ঘমেয়াদী যুদ্ধ এবং সামরিক চাপের কারণে সেনাসদস্যদের মধ্যে আত্মহত্যার প্রবণতা বৃদ্ধি পাচ্ছে বলে ওই প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে।

সূত্র: মিডল ইস্ট মনিটর

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com