শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০২:৫২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

গেন্ডারিয়ায় অবৈধ স্থাপনা উচ্ছেদ করলো রাজউক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ আগস্ট, ২০২৫
  • ৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

বৃহস্পতিবার (২৮ আগস্ট) রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষের (রাজউক) জোন ৭/১ এর আওতাধীন ডিআইটি পুকুরপাড় ঘিরে গড়ে ওঠা অবৈধ স্থাপনা অপসারণের লক্ষ্যে মোবাইল কোর্টের মাধ্যমে উচ্ছেদ অভিযান চালানো হয়।

এসময় ডিআইটি পুকুরপাড় ঘিরে থাকা অবৈধ স্থাপনাসমূহ উচ্ছেদ ও অবৈধভাবে নেওয়ার বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্নও করে দেওয়া হয়েছে।

রাজউকের পক্ষ থেকে জানানো হয়, ডিআইটি পুকুরপাড় রক্ষা কমিটির অভিযোগের পরিপ্রেক্ষিতে রাজউক চেয়ারম্যান ইঞ্জিনিয়ার মো. রিয়াজুল ইসলামের নির্দেশ মোতাবেক রাজউকের নির্বাহী ম্যাজিস্ট্রেট বেলায়েত হোসেনের নেতৃত্বে এই মোবাইল কোর্ট পরিচালিত হয়।

এসময় ডিআইটি পুকুরপাড়ের চারপাশের অবৈধ স্থাপনা উচ্ছেদ করা হয়। এর মধ্যে রয়েছে রেস্টুরেন্ট, দুই তালা ইমারত, রিকশার গ্যারেজসহ অন্যান্য অবৈধ স্থাপনা। মোবাইল কোর্ট চলাকালে উক্ত স্থাপনাগুলোতে অবৈধভাবে নেওয়া বিদ্যুৎ সংযোগ বিচ্ছিন্ন করা হয়।
এসময় আরও উপস্থিত ছিলেন– রাজউকের অথরাইজড অফিসার এস এম এহসানুল ইমাম, সহকারী অথরাইজড অফিসার মো. আব্দুর রাজ্জাক তোহা, প্রধান ইমারত পরিদর্শক, ইমারত পরিদর্শকসহ অন্যান্য কর্মকর্তারা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com