রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

গোদাগাড়ীতে হেরোইনসহ মাদককারবারী গ্রেপ্তার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৯ অক্টোবর, ২০২৪
  • ১২৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলায় ৬০০ গ্রাম হেরোইনসহ চিহ্নিত মাদক ব্যবসায়ী আরিফুল ইসলামকে গ্রেপ্তার করেছে র‌্যাব-৫। সোমবার (২৮ অক্টোবর) ভোর ৪টায় উপজেলার সাগুয়ান ঘুন্টিঘর এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আরিফুল ওই এলাকার বাসিন্দা আজিজুল হকের ছেলে।

র‌্যাবের প্রকাশিত এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়, গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-৫, সিপিএসসি এর একটি দল জানতে পারে যে, গোদাগাড়ী থানাধীন সাগুয়ান ঘুন্টিঘর এলাকায় এক ব্যক্তি মাদক মজুদ রেখে বিক্রির প্রস্তুতি নিচ্ছে। এরপর র‌্যাবের গোয়েন্দা দল আসামীর গতিবিধি পর্যবেক্ষণ করে এবং গভীর রাতে অভিযানে গিয়ে তাকে হাতে-নাতে আটক করে।

আটকের পর আরিফুলের দেয়া তথ্য অনুযায়ী, তার বাড়ির মাটির চুলার মধ্যে লুকানো ৬০০ গ্রাম হেরোইন উদ্ধার করা হয়। র‌্যাব জানায়, আরিফুল দীর্ঘদিন ধরে সীমান্তবর্তী এলাকা থেকে হেরোইন ও অন্যান্য মাদক সংগ্রহ করে রাজশাহীসহ বিভিন্ন এলাকায় সরবরাহ করছিল।

আসামির বিরুদ্ধে গোদাগাড়ী থানায় মামলা দায়ের করে তাকে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com