শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

গোদাগাড়ীর বাবুডাইংয়ে ক্ষুদ্র নৃগোষ্ঠীর মাঝে কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৫ জানুয়ারী, ২০২৫
  • ১১০ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

রাজশাহীর গোদাগাড়ী উপজেলার মোহনপুর ইউনিয়নের বাবুডাইং গ্রামের কোল ক্ষুদ্র নৃগোষ্ঠীর ৭৫ জন বয়স্ক নারী-পুরুষকে শীতবস্ত্র হিসেবে কম্বল উপহার দেয়া হয়েছে। বুধবার (১৫ জানুয়ারি) বিকেলে বাবুডাইং আলোর পাঠশালা প্রাঙ্গণে তাদের হাতে কম্বল তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার আবুল হায়াত।
বিকেলে আলোর পাঠশালায় আসলে ইউএনও ও মোহনপুর ইউপি চেয়ারম্যানকে ফুল দিয়ে ও কোল ভাষায় গান গেয়ে বরণ করে নেন শিক্ষার্থীরা। এরপর শিক্ষার্থীরা মনোরম পিটি প্রদর্শন করেন। এসময় ইউএনও বিদ্যালয় ঘুরে দেখেন ও শিক্ষার্থীদের কথা শোনেন। তিনি শিক্ষা উপকরণ ক্রয়সহ বিদ্যালয়ের উন্নয়নকল্পে এক লাখ টাকা অনুদান দেয়ার ঘোষণা দেন। এসময় তিনি বলেন, প্রত্যন্ত এলাকার অনেক সুবিধাবঞ্চিত শিশু পড়ালেখা করে আজ প্রতিষ্ঠিত হয়েছে। সকারের উচ্চ পর্যায়ে চাকরিও করছেন। তাঁরা নিজেদের পাশাপাশি প্রত্যন্ত এলাকার উন্নয়নে ভূমিকা রাখছেন। তাই শিক্ষার্থীদের সুশিক্ষিত হয়ে সমাজের অবহেলিত ও পিছিয়ে পড়াদের পাশে দাঁড়ানোর আহ্বান জানান তিনি। তিনি গ্রামবাসীদের নানা সমস্যার কথা শোনেন ও সমাধানের প্রতিশ্রুতি দেন।
কম্বল বিতরণের সময় অন্যদের মধ্যে উপস্থিত ছিলেন ইউনিয়ন পরিষদ সদস্য নাসিরুল ইসলাম, বাবুডাইং গ্রামের মোড়ল সুরেন টুডু, কার্তিক টুডু, মাধব সরেন, চানু হাঁসদা, অনিল হাঁসদা, রুমালি হাঁসদা, বাবুডাইং আলোর পাঠশালার বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি জহিরুল ইসলাম, সদস্য সচিব ও প্রধান শিক্ষক আলী উজ্জামান নূর, সদস্য বীর মুক্তিযোদ্ধা মো. সুজারুদ্দিন, চাঁপাইনবাবগঞ্জে প্রথম আলোর নিজস্ব প্রতিবেদক আনোয়ার হোসেন অন্যরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com