শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৩৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

গোবরাতলায় শিশু সুরক্ষা ও সহিংসতা প্রতিরোধে কর্মশালা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ ডিসেম্বর, ২০২৫
  • ৯৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে ‘শিশু সুরক্ষা, সহিংসতা প্রতিরোধে বিশেষ কৌশল হিসেবে ধর্মীয় নেতাদের নিয়ে প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।  বুধবার সকালে গোবরাতলা ইউনিয়ন পরিষদে এই কর্মশালা অনুষ্ঠিত হয়।
জামিয়া আলী আকবর মাদ্রাসার প্রধান শিক্ষক আমীর হামজার সভাপতিত্বে প্রধান অতিথি ছিলেন— উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মাহমুদুজ্জামান। আলোচক ছিলেন— গোবরতলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান রবিউল ইসলাম টিপু, প্যানেল চেয়ারম্যান নুরুল আমিন, মানপুর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুর রহিম, এসএসবিসি প্রকল্পের ফ্যাসিলেটেটর তোহরুল ইসলাম।
প্রশিক্ষণ কর্মশালায় ইমাম, কাজী, মাওলানা, পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় নেতৃবৃন্দ অংশগ্রহণ করেন।
কর্মশালাটি আয়োজন করে ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশ’র স্ট্রেংদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ (এসএসবিসি) প্রকল্প।
এসময় উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার বলেন, শিশুদের মারা বা নির্যাতন করা যাবে না এবং তাদের সাথে কটু কথা বলা যাবে না। তিনি অভিভাবকদের উদ্দেশ্যে বলেন, শিশুদের অবশ্যই নৈতিক শিক্ষা দিতে হবে।
বক্তারা শিশুদের প্রতি সহিংসতার কারণ, প্রতিরোধ কৌশল, অভিভাবকদের সচেতনতা এবং কমিউনিটি পর্যায়ে সহযোগিতার গুরুত্ব তুলে ধরেন। এসময় বাল্যবিয়ে প্রতিরোধে ধর্মীয় নেতাদের ভূমিকার প্রতি জোর দেন অতিথিরা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com