সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০২:৪০ অপরাহ্ন

গোমস্তাপুর ব্যস্ত সময় পার করলেন জেলা প্রশাসক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ সেপ্টেম্বর, ২০২৫
  • ১০১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ব্যস্ত দিন পার করেছেন জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ। মঙ্গলবার বেলা ১১টার দিকে তিনি প্রথমে বাঙ্গাবাড়ি ইউনিয়ন পরিষদ পরিদর্শন ও পরিষদ সংলগ্ন মিনি পার্ক উদ্বোধন করেন। এরপর তিনি বাঙ্গাবাড়ি ইউনুস স্মরণী স্কুল ও কলেজ, ইমামনগর সরকারি প্রাথমিক বিদ্যালয় পরিদর্শন ও শিক্ষা সামগ্রী বিতরণ করেন। এ সময় জেলা প্রশাসকের সঙ্গে ছিলেন গোমস্তাপুর উপজেলা নির্বাহী অফিসার জাকির মুন্সী।
দুপুরে তিনি উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে উপজেলা প্রশাসনের বিভিন্ন দপ্তরের কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময় করেন। মতবিনিময় শেষে তিনি উপজেলার ৪টি অসহায় ও হতদরিদ্র নারীর মধ্যে সেলাই মেশিন ও শুকনো খাবার বিতরণ করেন। বিকেলে তিনি গোমস্তাপুর উপজেলা ত্যাগ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com