রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ০৯:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

একাত্তর টিভির হেড অব নিউজ শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ৫ নভেম্বর, ২০২১
  • ৩৬৯ বার পঠিত
একাত্তর টিভির হেড অব নিউজ শাকিলের বিরুদ্ধে ধর্ষণ মামলা
ফাইল ফটো

একাত্তর টিভির হেড অব নিউজ শাকিল আহমেদের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে মামলা দায়ের করেছেন এক নারী। গুলশান থানায় করা এই মামলায় তার বিরুদ্ধে ভ্রূণ হত্যার অভিযোগও আনা হয়েছে। গতরাতে এই মামলা দায়ের করা হয়।
মামলা দায়েরকারী নারী একজন চিকিৎসক। তিনি এর আগে এক সংবাদ সম্মেলনেও শাকিলের বিরুদ্ধে অভিযোগ করেন। সংবাদ সম্মেলনে ওই নারী জানান, তিনি চাকরির জন্য সাত-আট মাস আগে শাকিলের কাছে গিয়েছিলেন। তখন তার সঙ্গে শাকিলের ঘনিষ্ঠতা হয়। এক পর্যায়ে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে শাকিল তার সঙ্গে দৈহিক সম্পর্ক গড়ে তোলে। তাতে তিনি গর্ভবতী হন। পরে শাকিলের কথায় তিনি ভ্রূণ নষ্ট করলেও শাকিল প্রতিশ্রুতি অনুযায়ী তাকে বিয়ে করেননি। তিনি আরও অভিযোগ করেন, এরপর চিকিৎসক হিসাবে যেখানে তিনি চাকরি করতেন, সেখান থেকে শাকিল প্রভাব খাটিয়ে তাকে ছাঁটাই করান।
শাকিল আহমেদ অবশ্য অভিযোগ অস্বীকার করেছেন। একটি গণমাধ্যমকে তিনি বলেন, একাত্তর টিভিতে থাকার কারণেই ষড়যন্ত্রের লক্ষ্যবস্তু হয়েছি। আমি দারুণ শকড। তারপরও যে কোনো তদন্ত প্রক্রিয়ার মাধ্যমে সত্য বের হয়ে আসবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com