সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৩:৩২ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী বাসে অগ্নিকাণ্ড

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ৬ সেপ্টেম্বর, ২০২১
  • ৪৫৭ বার পঠিত

চট্টগ্রাম সংবাদদাতা : চট্টগ্রামের হাটহাজারীতে যাত্রীবাহী চলন্ত বাসের চাদের উপর তুলার বস্তা সাথে বৈদ্যুতিক তার জড়িয়ে এক অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সোমবার বিকেলে হাটহাজারী -রাঙ্গামাটি মহাসড়কে সুবেদার পুকুর পাড় এলাকায় এ অগ্নিকাণ্ড সংগঠিত হয়।

স্থানীয় ও ফায়ার সার্ভিস সূত্রে জানা যায়, চট্টগ্রাম থেকে রাঙ্গামাটিগামী একটি মক্কা পরিবহন (ঢাকা মেট্টো-১৪-২৪১৭) নামে চেয়ারকোচ হাটহাজারী সুবেদার পুকুর পাড় এলাকায় পৌঁছলে বাসের ছাদে থাকা তুলার বস্তার সাথে বৈদ্যুতিক তার লেগে আগুনের সুত্রপাত হয়। মুহূর্তে আগুনের লেলিহান শিখা চারাদিকে ছড়িয়ে পড়লে স্থানীয় লোকজন বাস থেকে যাত্রীদের নিরাপদে বের করে নিয়ে আসে।

স্থানীয়রা হাটহাজারী ফায়ার সার্ভিসকে অবহিত করলে তারা দ্রুত ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনে। এতে কোন ক্ষয়ক্ষতি বা হতাহতের কোন খবর পাওয়া যায়নি।

হাটহাজারী ফায়ার সার্ভিস এন্ড সিভিল ডিফেন্সের সিনিয়র ষ্টেশন কর্মকর্তা মো. শাহাজাহান বলেন, রাঙ্গামাটিগামী মক্কা পরিবহন নামক একটি যাত্রীবাহী বাসের ছাদে তুলা বস্তা সাথে বৈদ্যুতিক তারের জড়িয়ে গেলে অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। সংবাদ পেয়ে ঘটনাস্থলে গিয়ে আগুন নিয়ন্ত্রণে আনা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com