রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৫:৪৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁদরাতে জমে উঠেছে ঈদের বিকিকিনি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৩০ মার্চ, ২০২৫
  • ৮৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

 

রাত পোহালেই ঈদ। ঈদের আনন্দ বাড়িয়ে তুলতে নগরীর মার্কেটগুলোতে চলছে শেষ সময়ের কেনাবেচা। ক্রেতারা যেমন ভিড় জমাচ্ছেন প্রতিটি দোকানে, তেমনি ব্যবসায়ীরাও চাঁদরাত উপলক্ষ্যে দিচ্ছেন বিশেষ ছাড়।রোববার (৩০ মার্চ) রাজধানীর নিউমার্কেট, ইস্টার্ন মল্লিকা, গাউছিয়া মার্কেট ঘুরে দেখা যায়, শেষ সময়ের ঈদবাজার সারতে অসংখ্য ক্রেতা ভিড় জমাচ্ছেন মার্কেটগুলোতে। ব্যবসায়ীরাও পার করছেন ব্যস্ত সময়। চাঁদরাতে পণ্যে বিভিন্ন ছাড় দিয়ে আকর্ষণ করছেন ক্রেতাদের।

পরিবারসহ নিউমার্কেট এসেছেন জসীম উদ্দিন। তিনি বলেন, চাঁদরাতে শপিং করার মধ্যে অন্যরকম একটা আনন্দ কাজ করে। তাই ইফতার সেরে চলে এসেছি। তাছাড়া আজ অনেক কিছুতে ছাড়ও পাওয়া যাচ্ছে।

dhakapostগাউছিয়া মার্কেটে আসা ক্রেতা কামরুল ইসলাম বলেন, চাঁদরাতে কেনাকাটা করবো বলে মার্কেটে আর আসা হয়নি। আজ পরিবারের জন্য সব কেনাকাটা করবো।

শেষ ঈদবাজারে সর্বোচ্চ পণ্য বিক্রি করতে ব্যবসায়ীরাও সচেষ্ট রয়েছেন। নূরজাহান মার্কেটের ব্যবসায়ী মো. সুমন বলেন, আজকেই তো শেষ বেচাবিক্রি। তাই কাস্টমার যারা আসছেন, চেষ্টা করছি না ফিরিয়ে দিতে। অল্প লাভ হলেও ছেড়ে দিচ্ছি।

dhakapost

ইস্টার্ন মল্লিকার ব্যবসায়ী শাহজাহান বলেন, অনেক কাস্টমার অপেক্ষা করে চাঁদরাতে কেনাকাটা করার জন্য। আমরাও সর্বোচ্চ চেষ্টা করি যাতে তারা পণ্যটা কিনতে পারেন। তাই বিভিন্ন ছাড় দিয়ে দিচ্ছি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com