রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:১৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের গোবরাতলা ইউনিয়নে বাল্যবিয়ে প্রতিরোধে গম্ভীরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ মে, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার দেলবাড়ী গ্রামে বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করতে জনসচেতনতামূলক গম্ভীরা ও লোকসংগীত অনুষ্ঠিত হয়েছে। শনিবার বিকেলে গোবরাতলা ইউনিয়নের দেলবাড়ী সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে অনুষ্ঠিত প্রচারণা অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, গোবরাতলা ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান নুরুল ইসলাম, আদিবাসী নেতা কর্ণেলিউস মুরমু, সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্পের ব্যবস্থাপক উত্তম মন্ডল ও আব্দুর রহিম, প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউটের টীম লিডার আহম্মেদ ফ্রান্স, রেডিও মহানন্দার সহকারী স্টেশন ম্যানেজার রেজাউল করিমসহ অন্যরা।
ইউনিসেফের সহায়তায় ওয়ার্ল্ড ভিশন বাংলাদেশের স্ট্রেনদেনিং সোশ্যাল অ্যান্ড বিহেভিয়ার চেঞ্জ প্রকল্প এই জনসচেতনতামূলক গম্ভীরা ও লোকসংগীত অনুষ্ঠানের আয়োজন করে। এতে স্থানীয় নেতৃবৃন্দ, সরকারি-বেসরকারি পেশাজীবী, শিক্ষক, অভিভাবক, ছাত্র-ছাত্রী, এনজিও প্রতিনিধি, যুব প্রতিনিধিসহ শিশুরা উপস্থিত ছিলেন। গম্ভীরা ও লোকসংগীত পরিবেশন করে প্রয়াস ফোক থিয়েটার ইনস্টিটিউট এর শিল্পীরা। গম্ভীরায় বাল্যবিয়ে ও নারীর প্রতি সহিংসতা বন্ধ করার বিষয়ে সবাইকে উদ্বুদ্ধ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com