শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৯:৩৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় একজন নিহত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪৬৬ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি:: চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুরে ট্রাক্টর চাপায় সুমন আলী (৩৫) নামে একজন নিহত হয়েছে। মঙ্গলবার বেলা ১১ টার দিকে উপজেলার গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাটে এ ঘটনা ঘটে। নিহত সুমন উপজেলার রহনপুর পৌর এলাকার পিরাশন ভাটাপাড়া গ্রামের ইউসুফ আলীর ছেলে। গোমস্তাপুর থানার অফিসার ইনচার্জ তদন্ত সেলিম রেজা জানান, গোমস্তাপুর ইউনিয়নের বোগলা এলাকার মহানন্দা নদীর ঘাট থেকে চালক সুমন ট্রাক্টরে মাটি নিয়ে ফেরার পথে নদীর ঘাটে নিয়ন্ত্রণ হারিয়ে ট্রাক্টরটি উল্টে যায়। এ সময় ট্রাক্টর চালক সুমন মাটি ভর্তি ট্রাক্টরের নিচে চাপা পরে ঘটনাস্থলে মারা যায়। পরে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে নিহতের লাশ উদ্ধার করে।এ বিষয়ে গোমস্তাপুর থানায় একটি ইউডি মামলা দায়ের করা হয়েছে। নিহতের খবরে ঘটনাস্থল পরিদর্শন করেছেন রহনপুর পৌরসভার নবনির্বাচিত মেয়র মতিউর রহমান খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com