শনিবার, ১৫ অগাস্ট ২০২৬, ০৬:০২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
গোমস্তাপুরে নবাগত ইউএনওর মতবিনিময় সভা শিক্ষা সুরক্ষার লক্ষ্যে, ধর্মিও নেতা, স্থানীয় জনপ্রতিনিধি এবং সামাজিক নেতৃবৃন্দের সাথে সভা চাঁপাইনবাবগঞ্জে ডেঙ্গু নিয়ন্ত্রণে করণীয় নির্ধারণে মতবিনিময় জেলা প্রশাসনের শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা

চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক ও পুলিশ সুপারের পূজা মণ্ডপ পরিদর্শন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২২ অক্টোবর, ২০২৩
  • ১৮৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চাঁপাইনবাবগঞ্জের নাচোল উপজেলার বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেছেন জেলা প্রশাসক এ কে এম গালিভ খাঁন, পুলিশ সুপার মো. ছাইদুল হাসান। এসময় স্থানীয় সরকার শাখার উপপরিচালক ও সরকারের উপসচিব দেবেন্দ্র নাথ উরাঁও, অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট আসিফ আহমেদ, নাচোল উপজেলা নির্বাহী অফিসার মোহাইমেনা শারমীন, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো. সবুজ হাসানসহ অন্যরা উপস্থিত ছিলেন। শনিবার তারা পরিদর্শন করেন। পরিদর্শনকালে স্থানীয় জনপ্রতিনিধ ও গণ্যমান্য ব্যক্তিরা উপস্থিত ছিলেন।
হিন্দু সম্প্রদায় যাতে নির্বিঘ্নে পূজা উদযাপন করতে পারে সে বিষয়ে সার্বিক নিরাপত্তাসহ প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্টদের নির্দেশনা প্রদান করেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট এ কে এম গালিভ খাঁন।পরে তারা গোমস্তাপুর উপজেলার বিভন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন।

প্রসঙ্গত, চাঁপাইনবাবগঞ্জ জেলায় এবার ১৫৮টি মণ্ডপে অনুষ্ঠিত হচ্ছে হিন্দু সম্প্রদায়ের সর্ববৃহৎ ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। এর মধ্যে সদর উপজেলায় ৬২, শিবগঞ্জে ৪৬, গোমস্তাপুরে ৩২, নাচোলে ১৫ ও ভোলাহাটে ৩টি পূজামণ্ডপ রয়েছে। গতকাল শনিবার ছিল মহাসপ্তমী। মণ্ডপগুলোয় ভক্তদের আনাগোনা বেড়েছে। পূজা অর্চনা আর আরাধনার মধ্যে দিয়ে চলছে উৎসব। উৎসবকে নির্বিঘ্নে সম্পন্ন করতে প্রশাসনের পক্ষ থেকে নেয়া হয়েছে কঠোর নিরাপত্তা ব্যবস্থা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com