রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:০৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের মধুমতি এনজিও’র ভোলাহাট শাখার ম্যানেজার সহ ২ জন কারাগারে

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ ফেব্রুয়ারী, ২০২১
  • ৪১২ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের মধুমতি সমাজ উন্নয়ন সংস্থার (এনজিও) ২ কর্মকর্তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দিয়েছেন বিজ্ঞ আদালত। মঙ্গলবার (১৬ ফেব্রুয়ারি) ওই দুই কর্মকর্তা আদালতে জামিন নিতে আসলে তাদের জামিন নামঞ্জুর করে পাঠানোর নির্দেশ দেন বিজ্ঞ বিচারক। কারাগারে প্রেরিত ২ আসামী হল-মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখার ম্যানেজার ভোলাহাট উপজেলার চামুশা গ্রামের মোঃ জালাল উদ্দীনের ছেলে মোঃ সুমন আহমেদ (৩২) ও মাঠকর্মী চরধরমপুর বিনপাড়া গ্রামের মোঃ নুর ইসলাম লোহার ছেলে মোঃ হামিদুর রহমান (২৪)। মামলা সুত্রে জানা যায়, মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখায় ফিক্স ডিপোজিটে কয়েকধাপে ৭ লক্ষ ২৪ হাজার টাকা রাখে মামলার বাদী ভোলাহাট উপজেলার চরধরমপুর গ্রামের মোঃ আব্দুল কাদেরের মেয়ে মোসাঃ রুখসানা খাতুন (২৭)। নিজ কাজের প্রয়োজনে বাদী রুখসানা ২ ধাপে ৩ লক্ষ ৬ হাজার টাকা উত্তোলন করেন। ডিপোজিটের বাকী ৪ লক্ষ ১৮ হাজার টাকা চাইলে আসামীদ্বয় বিভিন্নভাবে বাদীকে হয়রানি করতে থাকে। এক পর্যায়ে আসামীদ্বয় বাদীকে টাকা দিবেনা বলে জানালে বাদী বিজ্ঞ আমলী আদালতে একটি মামলা দায়ের করেন। মামলা নং সিআর-৯১/২০২০। বিজ্ঞ আদালতের বিচারক ৩১ ডিসেম্বর ২০২০ তারিখে ভোলাহাট থানার ওসিকে মামলাটি তদন্তের নির্দেশ দেন। মামলার তদন্তকারী কর্মকর্তা ভোলাহাট থানার পুলিশ পরিদর্শক (এসআই) মোঃ আনোয়ার হোসেন, মামলাটি তদন্ত করেন। মধুমতি সমাজ উন্নয়ন সংস্থা, ভোলাহাট শাখার ম্যানেজার সুমন আহমেদ ও মাঠকর্মী হামিদুর রহমান উভয়ে রুখসানার ৪ লক্ষ ১৮ হাজার টাকা আত্মসাৎ করেছে মর্মে ২২ জানুয়ারি বিজ্ঞ আদালতে প্রতিবেদন জমা দেন। মঙ্গলবার ২ প্রতারক আসামী বিজ্ঞ আদালতে হাজিরা দিতে আসলে প্রতিবেদনের প্রেক্ষিতে বিজ্ঞ বিচারক তাদের জামিন না মঞ্জুর করে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com