শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১২:৪০ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে অসহায় দুস্থদের মধ্যে বিজিবির কম্বল বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৩ জানুয়ারী, ২০২১
  • ৭০৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে রহনপুর ব্যাটালিয়ন (৫৯ বিজিবি) এর আয়োজনে ফকির গ্রুপ এর সহযোগিতায় সীমান্তের অসহায় ও দারিদ্র ১৫০ টি পরিবারের মাঝে কম্বল বিতরণ করা হয়। মঙ্গলবার দিনব্যাপী চাকপাড়া বিওপি ক্যাম্পের সামনে এসব শীতবস্ত্র বিতরণ করা হয়। কম্বল বিতরণ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন- বিজিবির রাজশাহী সেক্টর কামান্ডার কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ, ৫৯ বিজিবি রহনপুর ব্যাটালিয়ন এর অধিনায়ক লে. কর্ণেল মাহমুদুল হাসান, চকপাড়া বিওপির নায়েব সুবেদার মো. রেনু মিয়া, ২নং শাহবাজপুর ইউনিয়ন পরিষদে’র চেয়ারম্যান অধ্যাপক তোজাম্মল হক কোম্পানী কমান্ডারগণ, বিওপি কমান্ডারসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। এসময় সেক্টর কামান্ডার কর্নেল তুহিন মোহাম্মাদ মাসুদ বলেন, সীমান্ত এলাকার মানুষ বরাবরের মতো এখনো বিজিবির পাশে থেকে সহযোগিতা করে যাচ্ছে। তাই আমরাও চেষ্টা করছি তাদের সুখে দুঃখে সঙ্গে থাকার। সে কারণে ব্যক্তিগত উদ্যোগ এবং বিভিন্ন সংস্থার সহায়তায় সীমান্ত এলাকার দুস্থদের আমরা সামান্য কিছু কম্বল উপহার দিচ্ছি। তবে প্রায় সীমান্ত এলাকায় মাদক জিরো টলারেন্সে নেমে এসেছে আর সেটা সম্ভব হয়েছে আপনাদের জন্যই। তাই এমন ভাবে আপনাদের সহযোগিতা আমাদের একান্ত কাম্য।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com