রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ

চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে ভুয়া ভোক্তা অধিকার কর্মকর্তা আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৭ মে, ২০২১
  • ৩৫৩ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জে চাঁদাবাজি করার সময় এক ভুয়া ভোক্তা অধিকার কর্মকর্তাকে আটক করেছে স্থানীয় জনতা। পরে শিবগঞ্জ থানা পুলিশের নিকট তাকে সোপর্দ করা হয়। রবিবার (১৬ মে) সন্ধ্যায় জেলার শিবগঞ্জ উপজেলার খাসেরহাট বাজারে শওকত কসমেটিক্স দোকানে চাঁদাবাজি করার সময় তাকে আটক করে জনতা। আটক ব্যক্তি জেলার সদর উপজেলার বারোঘরিয়া স্কুলপাড়া গ্রামের সিরাজুল ইসলামের ছেলে মোঃ সারোয়ার জাহান। স্থানীয়রা জানায়, রবিবার বিকেলে খাসেরহাট বাজারের কয়েকটি দোকানে ভোক্তা অধিকার কর্মকর্তা সেজে দোকানের উপকরণ শনাক্তকালে সেগুলো নকল দাবী করে চাঁদা চায় সারোয়ার। স্থানীয়রা বিষয়টি আঁচ করতে পেরে সারোয়ারকে আটক করে শিবগঞ্জ থানা ও র্র্যাবকে খবর দেয়। খবর পেয়ে র্র্যাব ও শিবগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ভুয়া ভোক্তা কর্মকর্তাকে আটক করে। এ ব্যাপারে শিবগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফরিদ হোসেন ভুয়া কর্মকর্তা সারোয়ার জাহানকে আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, এ ব্যাপারে আইনগত ব্যবস্থা গ্রহন করা রয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com