রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১০:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জের শীর্ষ মাদক ব্যবসায়ী দুরুলকে ফেন্সিডিল সহ আটক করেছে ডিএনএসি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শুক্রবার, ১৬ এপ্রিল, ২০২১
  • ৩৯৪ বার পঠিত
 ফয়সাল আজম অপু :ফেন্সিডিলসহ শীর্ষ মাদক ব্যবসায়ী দুরুলকে (৩৯) আটক করেছে মাদকদ্রব্য নিয়ন্ত্রন অধিদপ্তর, চাঁপাইনবাবগঞ্জ। বৃহস্পতিবার (১৫ এপ্রিল) সন্ধ্যায় শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রাম হতে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুরুলকে আটক করা হয়। আটক শীর্ষ মাদক ব্যবসায়ী দুরুল জেলার শিবগঞ্জ উপজেলার লাভাঙ্গা গ্রামের মো. নাইমুল ইসলামের ছেলে। ডিএনসি সুত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার ( ১৫ এপ্রিল) সন্ধ্যা সাড়ে ৬ টার দিকে পরিদর্শক মো. রায়হান আহমেদ খান এর নেতৃত্বে এক অভিযানে ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুরুলকে হাতেনাতে আটক করে। এসময় ডিএনসি’র এসআই আসাদুর রহমান ও খন্দকার সুজাত আলী, সিপাহী আল আমিন, হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলাম অভিযানে ছিলেন। প্রাথমিক জিজ্ঞাসাবাদে দুরুল মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় শিবগঞ্জ থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়েছে। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪৫ বোতল ফেন্সিডিলসহ দুরুলকে আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান চলমান আছে বলেও জানান, আনিছুর রহমান খান।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com