রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে অস্ত্র মামলায় এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ১৬ মার্চ, ২০২১
  • ৬৫৯ বার পঠিত

চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধিঃ চাঁপাইনবাবগঞ্জে অবৈধ ৮টি বিদেশী পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিন বিক্রির উদ্দেশ্যে বহনের দায়ে অস্ত্র আইনে দায়েরকৃত একটি মামলায় মো.আলাউদ্দীন (৫৫) নামের এক ব্যক্তিকে যাবজ্জীবন কারাদন্ডের আদেশ দিয়েছে আদালত। মঙ্গলবার (১৬ মার্চ) দুপুরে চাঁপাইনবাবগঞ্জ ষ্পেশাল ট্রাইবুনাল জজ-২ মো.রবিউল ইসলাম আসামীর উপস্থিতিতে দন্ডাদেশ ঘোষণা করেন। যাবজ্জীবনপ্রাপ্ত আসামী আলাউদ্দীন জেলার শিবগঞ্জ উপজেলার খোকড়াটোলা চামাটোলা গ্রামের মৃত. সলিমুদ্দিন মন্ডলের ছেলে। একই মামলার অপর আসামী শিবগঞ্জের জমিনপুর গ্রামের মো. খালেকের ছেলে মো.নাসিরকে অপরাধ প্রমাণিত না হওয়ায় বেকসুর খালাস দিয়েছে ট্রাইবুনাল। ট্রাইবুনালের সরকারী কৌসুলী আঞ্জুমান আরা বেগম জানান, গত ২০১৬ সালের ১৩ মার্চ সকাল সোয়া ৮টার দিকে শিবগঞ্জের ঘোড়াপাখিয়া ইউনিয়নের চকঘোড়াপাখিয়া ধনিপাড়া গ্রামের একটি আমবাগানে চাঁপাইনবাবগঞ্জ র‌্যাব-৫ ক্যাম্পের অভিযানে ৮টি পিস্তল, ১৪০ রাউন্ড গুলি ও ১৬টি ম্যাগজিনসহ আটক হন আলাউদ্দীন। এ ঘটনায় ওই দিনই শিবগঞ্জ থানায় আলাউদ্দীনকে একমাত্র আসামী করে মামলা করেন র‌্যাবের নায়েব সুবেদার মোফাজ্জল হোসেন মৃধা। মামলার তদন্ত কর্মকর্তা (আইও) ও শিবগঞ্জ থানার তৎকালীন উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানা ২০১৬ সালের ১৩ এপ্রিল দু’জনকে অভিযুক্ত করে ট্রাইবুনালে চার্জশীট দাখিল করেন। ১৮ জনের সাক্ষ্য-প্রমাণ ও শুনানী শেষে মঙ্গলবার ট্রাইবুনাল আলাউদ্দীনকে অস্ত্র ব্যবসায় জড়িত থাকার দায়ে দোষী সাব্যস্ত করে রায় ঘোষণা করেন। অপরজনকে খালাস দেয় বিজ্ঞ আদালত। আসামী পক্ষে মামলা পরিচালনা করেন এ্যাড. মাহবুব আলম জুয়েল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com