রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে খাদ্যসামগ্রী নিয়ে পানিবন্দী ৩৫০টি পরিবারের পাশে জামায়াত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৬ আগস্ট, ২০২৫
  • ৯২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা নদীর পানি বৃদ্ধির কারণে ক্ষতিগ্রস্ত ৩৫০ পরিবারকে খাদ্যসামগ্রী দিয়ে সহায়তা করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী।
শনিবার চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার নারায়ণপুর ইউনিয়নের বন্যাকবলিত ৩৫০টি পরিবারের মধ্যে চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা জামায়াতের আয়োজনে এবং বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় নির্বাহী পরিষদের সদস্য ও ঢাকা মহানগরী দক্ষিণের আমির নূরুল ইসলাম বুলবুলের সার্বিক সহযোগিতায় এই খাদ্য সহায়তা দেয়া হয়।
এই সময় জামায়াতের নেতারা বলেন, আমরা আপনাদেরকে ত্রাণ দিতে আসেনি, বরং আপনাদের ভাই হিসেবে আপনাদের সাথে সুখ-দুঃখ ভাগ করে নেয়ার জন্য এসেছি। ভাই হিসেবে ভাইয়ের বাড়িতে সামান্য কিছু হাদিয়া নিয়ে এসেছি। তাই আপনারা এটিকে হাদিয়া হিসেবে গ্রহণ করুন।
এসময় উপস্থিত ছিলেন— বাংলাদেশ জামায়াতে ইসলামীর কেন্দ্রীয় মজলিশে সূরার সদস্য ও চাঁপাইনবাবগঞ্জ-৩ আসনের সাবেক এমপি অধ্যাপক লতিফুর রহমান, জেলা জামায়াতের সেক্রেটারি অধ্যাপক আবু বকর, জেলা জামায়াতের নায়েবে আমির ও চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান অধ্যাপক মোখলেশুর রহমান, সদর উপজেলা জামায়াতের সেক্রেটারি আব্দুর রহমান ও চাঁপাইনবাবগঞ্জ পৌর জামায়াতের কর্মপরিষদ সদস্য অধ্যাপক শহিদুল ইসলামসহ অন্যরা।
উল্লেখ্য, প্রতি প্যাকেট খাদ্যসামগ্রীর মধ্যে ছিল মুড়ি ২ প্যাকেট, চিড়া ২ কেজি, গুড় ১ কেজি, বিস্কুট ৫০০ গ্রাম, ডাল ১ কেজি, আলু ৩ কেজি ও স্যালাইন ১০ পিস।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com