শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৮:১৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে গরীব ও দুস্থদের মাঝে শীতবস্ত্র বিতরণ

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ২৮ জানুয়ারী, ২০২১
  • ৫৪৭ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চাতরা ইসলামিক কালচারাল ইনষ্টিটিউট ফাজিল মাদ্রাসা প্রাঙ্গণে ২৭ জানুয়ারি বিকালে কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটির ৫ম তম বছর পূর্তি উপলক্ষে গরীব ও দুঃস্থদের মাঝে শীতবস্ত্র, সেলাই মেশিন ও মাস্ক বিতরণ অনুষ্ঠিত হয়। কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটির নির্বাহী পরিচালক মোঃ খাইরুল ইসলামের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জ-৪৩, শিবগঞ্জ-১আসনের সাংসদ ও নৌ-পরিবহন মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটির সদস্য ডাঃ সামিল উদ্দীন আহম্মেদ শিমুল বলেন, করোনা ক্রান্তিকালে সরকারের পাশাপাশি এনজিও প্রতিষ্ঠান গুলো সেবা মূলক কাজে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে। আপনারা জনগনের পাশে যেমন আছেন তেমন থাকেন সরকার আপনাদের পাশে আছেন। বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মোঃ তৌহিদুর রহমান মিঞা, চেয়ারম্যান মোবারকপুর ইউনিয়ন পরিষদ, আলহাজ মোঃ সফিকুল আলম বিশ্বাস অবসরপ্রাপ্ত অধ্যক্ষ কানসাট সোলেমান ডিগ্রী কলেজ, মোঃ এনামুল হক, সুপার চাতরা ইসলামিক ইনস্টিটিউট ফাজিল মাদ্রাসা, মোঃ রবিউল ইসলাম, বাংলাদেশ আ’লীগের সাধারণ সম্পাদক, মোবারকপুর ইউনিয়ন শাখা, মোঃ রানাউল করিম আহ্বায়ক চাঁপাইনবাবগঞ্জ জেলা মৎস্যজীবী লীগ প্রমুখ। এসময় কুসুমকলি পল্লী উন্নয়ন সোসাইটির নিজস্ব অর্থায়নে গরীব ও দুস্থদের মাঝে ১০০০ কম্বল ও ১০টি সেলাই মেশিন বিতরণ করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com