শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০২:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২ নভেম্বর, ২০২৫
  • ৮২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে জাতীয় স্বেচ্ছায় রক্তদান ও মরণোত্তর চক্ষুদান দিবস পালিত হয়েছে। রবিবার জেলা প্রশাসন ও সিভিল সার্জন অফিস দিবসটি পালন করে। এ উপলক্ষে র‌্যালি ও আলোচনা সভার আয়োজন করা হয়।
সকাল ১০টায় জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে থেকে র‌্যালিটি বের হয়ে সিভিল সার্জনের সম্মেলন কক্ষে আলোচনা সভায় মিলিত হয়।
সিভিল সার্জন এ কে এম শাহাব উদ্দীনের সভাপতিত্বে আয়োজিত আলোচনা সভায় বক্তব্য দেন অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) নাকিব হাসান তরফদার, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) ইয়াসির আরাফাত। অন্যদের মধ্যে বক্তব্য দেন— সিভিল সার্জন অফিসের সিনিয়র স্বাস্থ্য শিক্ষা অফিসার শামশুন নাহার, চাঁপাইনবাবগঞ্জ জেলা অন্ধ কল্যাণ সমিতির সাধারণ সম্পাদক আব্দুল হাকিম, চাঁপাইনবাবগঞ্জ নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মমতাজ বেগম, মক্কা চক্ষু হাসপাতালের পরিচালক গোলাম ফারুক, ব্র্যাকের জেলা সমন্বয়কারী মোমেনা খাতুন। সভা সঞ্চালনা করেন সিভিল সার্জন অফিসের মেডিকেল অফিসার ডা. সুলতানা পাপিয়া।
বক্তারা স্বেচ্ছায় রক্ত দিয়ে মুমূর্ষু রোগীদের জীবন বাঁচাতে এবং মরণোত্তর চক্ষুদান করে দৃষ্টিহীনদের চোখের আলো ফিরিয়ে দেয়ার জন্য সুস্থ মানুষদের প্রতি আহ্বান জানান।
পরে ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালে স্বেচ্ছায় রক্তদান কর্মসূচি পালিত হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com