রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ডিএনসির অভিযানে ৪ জন গ্রেফতার ভ্রাম্যমাণ আদালতে ৩ জনের সাজা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৫ এপ্রিল, ২০২১
  • ৩৮৯ বার পঠিত

ফাহিম ফরহাদ, স্টাফ রিপোর্টারঃ মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের মাদকবিরোধী অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে ৩ জন ও ৬ গ্রাম হেরোইনসহ ১ ব্যবসায়ীকে আটক করা হয়। মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আনিছুর রহমান খান ৪ জন আটকের বিষয়টি নিশ্চিত করেছেন। এ ছাড়া জেলায় মাদকের বিরুদ্ধে অভিযান জোরদার করা হয়েছে বলেও জানান, আনিছুর রহমান খান। আটককৃতরা হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার ফকিরপাড়ার মৃত সোনামিয়ার ছেলে মো. আজম (৪০), জয় নগর মীরপাড়ার মৃত আলতাফ হোসেনের ছেলে মীর মো. মাসুদ রানা রঞ্জু (৪০), শিবগঞ্জ শেখ টোলার মৃত আফসার আলীর ছেলে সেনাউল (৩৬) ও একই উপজেলার সাবেক লাভাঙ্গা গ্রামের মৃত আজহার মন্ডলের ছেলে মো. রবিউল ইসলাম (৩২)। জানাগেছে, মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর (ডিএনসি) জেলা কার্যালয়ের সদস্যরা ২৩ এপ্রিল ও ২৪ এপ্রিল শনিবার চাঁপাইনবাবগঞ্জের বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ৫ গ্রাম হেরোইনসহ হাতেনাতে রঞ্জুকে আটক করা হয়। অপরদিকে ডিএনসির আরেকটি অভিযানে প্রকাশ্যে মাদক সেবনের অপরাধে আজম, রবিউল ও সেনাউলকে আটক করা হয়। পরিদর্শক ইন্সপেক্টর মো. রায়হান আহমেদ খানের নেতৃত্বে এস আই আসাদুর রহমান, এস আই খন্দকার সুজাত আলী, সিপাই আল আমিন, সিপাই হাবিবা খাতুন, সোহেল রানা, জাহিদুল ইসলামসহ ডিএনসির সঙ্গীয় ফোর্স অভিযানগুলো চালায়। প্রাথমিক জিজ্ঞাসাবাদে হেরোইনসহ আটক রঞ্জু মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তার বিরুদ্ধে থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা রুজু করা হয়। ৩ মাদকসেবীদের ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে সাজা দিয়ে জেল হাজতে প্রেরণের নির্দেশ দেন চাঁপাইনবাবগঞ্জ জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রবিন মিয়া ও এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. রুহুল আমিন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com