শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৬:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে দু-গ্রুপের আধিপত্য লড়াই এর বিস্ফোরক আইনে ৩ টি মামলা।। আটক ২

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৭ জানুয়ারী, ২০২১
  • ৫৫৪ বার পঠিত

ফয়সাল আজম অপু : চাঁপাইনবাবগঞ্জে দু-গ্রুপের আধিপত্যের লড়াই এর ঘটনায় বিস্ফোরক আইনে ৩টি মামলা দায়ের করা হয়েছে সদর মডেল থানায়। পুলিশ ২ জন আসামীকে গ্রেপ্তারও করেছে বলে জানিয়েছেন, ওসি মোজাফফর হোসেন। গ্রেপ্তারকৃত ২ জন আসামী হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের আলীনগর রেল বাগান এলাকার মোসা. মরিয়ম বেগম ও মৃত মঞ্জুরের ছেলে মো. নাগর ওরফে সাব্বির (২৬)। নাগরের শশুর ১৫ নং ওয়ার্ড মসজিদ পাড়ার ইউসুফ আলী। আরেক আসামী বিদিরপুর পুল পাড়ার মোসা. শিল্পি বেগম ও লাল মোহাম্মদের ছেলে শহিদুল ইসলাম ওরফে শিমুল (২৬) সদর মডেল থানার অফিসার ইনচার্জ ওসি মোজাফফর হোসেন জানান, ২৫ জানুয়ারি সোমবার বিকেল সাড়ে ৫ টার দিকে বিদিরপুর মোড় থেকে বিস্ফোরক মামলার ২ জন আসামী কে গ্রেপ্তার করা হয়। অভিযানটি এসআই আলমগীর কবির, শিশুতোষ, সাইফুল, নাহিদাসহ সঙ্গীয় ফোর্স চালায়। ২৪ জানুয়ারি রোববার মামলাটি হয়। মামলা নং- ৪০। বিস্ফোরক দ্রব্য আইন। আসামিদের কোর্টে প্রেরণ করা হয়েছে বলেও জানান ওসি মোজাফফর হোসেন। উল্লেখ্য, চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার আলীনগরে দু-গ্রুপের মধ্যে আধিপত্য বিস্তারের লড়াই চলছে। প্রায় প্রতিদিনই দু-গ্রুপের মধ্যে প্রকাশ্যে দেশি অস্ত্রের মহড়া আর সংঘাত-সংঘর্ষে ঘটনা ঘটছে। আধিপত্য বিস্তারের জেরে গত রোববার সন্ধ্যায় আলীনগরের বিদিরপুর মোড়ে অতর্কিত ককটেলের বিস্ফোরণ ঘটনায় সন্ত্রাসীরা। এ সময় ৩টি ককটেলের বিস্ফোরণ হয় এবং অবিস্ফোরিত দুইটি ককটেল উদ্ধার করে পুলিশ। জানা গেছে, এদিন ৩টি মোটরসাইকেলে ৫ থেকে ৬ সন্ত্রাসী মুখে মাস্ক ও হেলমেট পরে বিদিরপুর মোড়ে পাঁচটি ককটেল নিক্ষেপ করে। সেখানে আতঙ্ক সৃষ্টি করে পালিয়ে যায় তারা। এ সময় ৩টি ককটেল বিস্ফোরণ হয় এবং ২টি অবিস্ফোরিত থেকে যায়। এ সময় ককটেলের আঘাতে এক পথচারি চোখে আঘাতপ্রাপ্ত হয়েছেন। আহত পথচারির নাম শামীম (৪০)। আহত শামীম চাঁপাইনবাবগঞ্জ পৌর এলাকার মিল্কি মোড়ের সাদিকুল ইসলামের ছেলে। এর আগেও একাধিকবার দু-গ্রুপের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com