শুক্রবার, ১৭ এপ্রিল ২০২৬, ০১:২৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
প্রতিদিনই ভর্তি থাকছে ৭০০ রোগী জনবল সংকটে বিপাকে কর্তৃপক্ষ গোমস্তাপুরে বিএমডিএর সেচ পাম্প পরিদর্শন জেলা পরিষদের প্রশাসকের শিবগঞ্জে বীর মুক্তিযোদ্ধা নুরুল হকের রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন গোমস্তাপুরে বাংলা নববর্ষ উদযাপন উপলক্ষে প্রস্তুতিমূলক সভা চার উপজেলায় শিলাবৃষ্টি বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা বরগুনায় গোডাউন থেকে ১৯০ ব্যারেল ডিজেল উদ্ধার ডিএমপির ১০ জন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন রোববার সিঙ্গাপুর নেওয়া হচ্ছে মির্জা আব্বাসকে নারীদের জন্য নিরাপদ ভ্রমণ কমিউনিটি গড়ে তোলার লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে- নারী ট্রাভেল এন্ড ট্যুরিজম

চাঁপাইনবাবগঞ্জে পদ্মা বাঁচাও গণসমাবেশে মানুষের ঢল

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১৬ নভেম্বর, ২০২৫
  • ৫৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

‘আমাদের গঙ্গা-পদ্মা, আমাদের অধিকার, ন্যায্য পানি বণ্টনে হোক সমাধান’, ‘বাঁচাও পদ্মা, বাঁচাও দেশ—সবার আগে বাংলাদেশ’, ‘চলো জি ভাই হাঁরঘে পদ্মা বাঁচাই (চল ভাই আমাদের পদ্মা বাঁচাই)— এমন সব স্লোগানকে সামনে রেখে শনিবার বিকেলে চাঁপাইনবাবগঞ্জে বিশাল গণসমাবেশ অনুষ্ঠিত হয়েছে। ‘পদ্মা নদীর পানির ন্যায্য হিস্যার দাবিতে সমন্বয় কমিটি, চাঁপাইনবাবগঞ্জ’র ব্যানারে বিএনপি মূলত এই সমাবেশের আয়োজন করে।
সমাবেশকে ঘিরে ব্যাপক প্রস্তুতি গ্রহণ করা হয়। বেলা ১১টার দিকে থেকে বিএনপিসহ দলটির অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মী ও সমর্থকরা বাস, মিনিবাস, ইজিবাইক, মাইক্রোবাসসহ বিভিন্ন যানবাহনে করে নবাবগঞ্জ সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত সমাবেশস্থলে আসতে শুরু করেন।
প্রথমে সাবেক এমপি আমিনুল ইসলামের নেতৃত্বে নাচোলের নেতাকর্মীদের আসতে দেখা যায়। সমাবেশে বিপুলসংখ্যক নারীদের সমাগম ঘটে। মঞ্চে সংগীত পরিবেশন করেন জাসাস’র শিল্পীরা।
দুপুরের পর জেলাশহর মিছিলের শহরে পরিণত হয়। দেখতে দেখতে সরকারি কলেজ মাঠ কানায় কানায় পূর্ণ হয়ে যায়। অনেককে রাস্তায় থাকতে দেখা যায়। গণসমাবেশেটি পরিণত হয় নির্বাচনী জনসভায়। নির্ধারিত সময় বিকেল ৩টার আগে থেকেই স্থানীয় নেতারা বক্তব্য শুরু করেন।
গণসমাবেশে প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— বাংলাদেশ জাতীয়তাবাদী দল-বিএনপির মহসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। তিনি তার বক্তব্যে চাঁপাইনবাবগঞ্জে হারুনুর রশীদ, অধ্যাপক শাহজাহান মিয়া ও আমিনুল ইসলামসহ রাজশাহী জেলায় বিএনপির মনোনয়ন পাওয়া নেতৃবৃন্দকে ধানের শীষ তুলে দিয়ে গণসমাবেশে আগতদের সঙ্গে পরিচয় করিয়ে দেন।
চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য হারুনুর রশীদের সভাপতিত্বে অনুষ্ঠিত সমাবেশে বিশেষ অতিথির বক্তব্য দেন— চাঁপাইনবাবগঞ্জ-১ (শিবগঞ্জ) আসনের সাবেক এমপি ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার উপদেষ্টা পরিষদ সদস্য বীর মুক্তিযোদ্ধা অধ্যাপক মো. শাহজাহান মিয়া, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা পরিষদ সদস্য সাবেক এমপি মো. মিজানুর রহমান মিনু, বিএনপির শিল্প ও বাণিজ্যবিষয়ক সহ-সম্পাদক ও চাঁপাইনবাবগঞ্জ-২ (গোমস্তাপুর-নাচোল-ভোলাহাট) আসনের সাবেক এমপি
আলহাজ আমিনুল ইসলাম, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা মেজর জেনারেল (অব.) শরীফ উদ্দীন, বিএনপির ত্রাণবিষয়ক সম্পাদক অ্যাডভোকেট শফিকুল হক মিলন, রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদ, রাজশাহী জেলা বিএনপির সদস্য অধ্যাপক নজরুল ইসলাম মন্ডল, বাগমারা উপজেলা বিএনপির আহ্বায়ক ডিএম জিয়াউর রহমান, চাঁপাইনবাবগঞ্জ জেলা কৃষক দলের আহ্বায়ক তসিকুল ইসলাম তসি, শিবগঞ্জ উপজেলা বিএনপির আহ্বায়ক আশরাফুল হক, ভোলাহাট উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আনোয়ারুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com