রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১০:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ২ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহী মহানগরীর নিরাপত্তা জোরদার ও অপরাধ দমনের লক্ষ্যে রাজশাহী সিটি করপোরেশন (রাসিক) রাজশাহী মেট্রোপলিটন পুলিশকে (আরএমপি) ১৫৫টি অত্যাধুনিক সিসি ক্যামেরা হস্তান্তর করেছে। রবিবার (২৬ জুলাই) দুপুরে আরএমপি কমিশনার কার্যালয়ে আয়োজিত অনুষ্ঠানে রাসিক প্রশাসক মোঃ মাহফুজুর রহমান রিটন পুলিশ কমিশনার মোহাম্মদ ফয়েজুল কবিরের হাতে ক্যামেরাগুলো তুলে দেন।এ সময় রাসিক প্রশাসক বলেন, নাগরিকদের নিরাপত্তা নিশ্চিত ও স্মার্ট নগর গড়ে তুলতে আধুনিক প্রযুক্তিনির্ভর সেবা সম্প্রসারণে সিটি করপোরেশন কাজ করছে| ভবিষ্যতেও আরএমপিকে প্রয়োজনীয় সহযোগিতা অব্যাহত থাকবে।আরএমপি কমিশনার বলেন, নতুন এসব সিসি ক্যামেরা অপরাধ প্রতিরোধ, আইন-শৃঙ্খলা রক্ষা এবং ট্রাফিক ব্যবস্থাপনা আরও কার্যকর করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।অনুষ্ঠানে রাসিক ও আরএমপির ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। মহানগরীর গুরুত্বপূর্ণ সড়ক, মোড় ও জনসমাগমস্থলে পর্যায়ক্রমে ক্যামেরাগুলো স্থাপন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com