রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১:৩৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময় রাজশাহীতে নিরাপত্তা জোরদারে আরএমপিকে ১৫৫টি সিসি ক্যামেরা দিল রাসিক ফেঞ্চুগঞ্জে কুশিয়ারা এখনও বিপৎসীমার ওপরে কৃষক বেশে সাজাপ্রাপ্ত আসামি ধরল চাঁপাইনবাবগঞ্জের নাচোল থানা পুলিশ সুনামগঞ্জে নদ-নদীর পানি কমছে অনলাইনে মিলছে এইচডি প্রিন্ট, তবুও বক্স অফিস কাঁপাচ্ছে থালাপতির সিনেমা চাঁপাইনবাবগঞ্জে উল্টো যাত্রার মধ্য দিয়ে শেষ হলো রথযাত্রা আইন জানা প্রত্যেক নাগরিকের কর্তব্য : পুলিশ সুপার গৌতম কুমার বিশ্বাস চাঁপাইনবাবগঞ্জে শেষ হলো শিশু সুরক্ষা বিষয়ক দুই দিনের প্রশিক্ষণ

চাঁপাইনবাবগঞ্জে কৃষি কর্মকর্তাদের সঙ্গে হারুনুর রশীদের মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ২৬ জুলাই, ২০২৬
  • ৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে কৃষি মন্ত্রণালয়ের আওতাধীন সরকারি দপ্তরগুলোর কর্মকর্তাদের সঙ্গে চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষির উন্নয়ন ও ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণের লক্ষে মতবিনিময় করেছেন জেলা পরিষদের প্রশাসক ও চাঁপাইনবাবগঞ্জ-৩ (সদর) আসনের সাবেক সংসদ সদস্য হারুনুর রশীদ|রবিবার জেলা শহরের ঢাকা বাসস্ট্যান্ড এলাকায় জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালকের সম্মেলন কক্ষে এক অনুষ্ঠানে তিনি মতবিনিময় করেন| এসময় তিনি প্রধান অতিথির বক্তব্যে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বাধীন বর্তমান সরকারের কৃষির উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলো সঠিকভাবে বাস্তবায়ন করে চাঁপাইনবাবগঞ্জের

কৃষি খাতের ব্যাপক উন্নয়নের তাগিদ দেন সরকারি কর্মকর্তাদের| তিনি বলেন, চাঁপাইনবাবগঞ্জে কৃষির ব্যাপক উন্নয়নের সুযোগ রয়েছে, আম, ধান, মাছ, গবাদিপশুসহ কৃষি ক্ষেত্রের সকল সেক্টরে ব্যাপক উন্নয়ন করে এই জেলা একটি মডেল জেলা করে গড়ে তোলা সম্ভব|মতবিনিময় সভায় চাঁপাইনবাবগঞ্জ জেলার কৃষিকে আরো লাভজনক ও সময়োপযোগী করতে আধুনিক প্রযুক্তির ব্যবহার বাড়ানোর ওপর জোর দেওয়া হয়| তা ছাড়া জেলার প্রধান ফসল আমসহ অন্যান্য কৃষিপণ্যের উৎপাদন বৃদ্ধি, মান নিয়ন্ত্রণ এবং সঠিক সংরক্ষণের আধুনিক উপায় নিয়ে বিস্তারিত আলোচনা হয়|কৃষকদের দোরগোড়ায় সহজে সরকারি কৃষিসেবা পৌঁছে দেওয়া এবং কৃষি খাতের টেকসই উন্নয়নের জন্য সুনির্দিষ্ট ভবিষ্যৎ পরিকল্পনা গ্রহণ করা হয়

এবং কৃষি মন্ত্রণালয়ের অধীন বিভিন্ন দপ্তরের মধ্যে পারস্পরিক সমš^য় ও সহযোগিতা আরো দৃঢ় করার আহ্বান জানানো হয়|মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন, জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের উপ-পরিচালক মো. আতিকুল ইসলাম, আঞ্চলিক উদ্যানতত্ত্ব গবেষণা কেন্দ্রের মূখ্য ˆবজ্ঞানিক কর্মকর্তা ড. শরফ উদ্দিন, বিএনপি নেতা নজরুল ইসলামসহ কৃষি মন্ত্রণালায়ের আওতাধীন সরকারি দপ্তরের কর্মকর্তাগণ|

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com