রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৮:৫২ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে প্রেমের টানে বাড়ি ছাড়া হিন্দু কিশোরী ৩মাস পর উদ্ধার। প্রেমিক গ্রেফতার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৪ এপ্রিল, ২০২১
  • ৩৬৬ বার পঠিত

ফয়সাল আজম অপু : ভালোবাসার টানে মুসলিম যুবকের সাথে পালানো উর্মিলা নন্দী সরকার নামে এক হিন্দু কিশোরীকে উদ্ধার করেছে চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানা পুলিশ। একই সঙ্গে ভিন্নধর্মের ওই কিশোরীকে নিয়ে পালানো মুসলিম যুবককে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃত ওই যুবকের নাম জাকারিয়া হোসেন বুলেট। তিনি চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের শহিদুল ইসলামের ছেলে। মঙ্গলবার (১৩ এপ্রিল) সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জ থেকে তাদের উদ্ধার করা হয়েছে। চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন হিন্দু ভিকটিম উদ্ধার ও অভিযুক্ত যুবককে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেছেন। পুলিশ জানায়, চলতি বছরের ১৮ জানুয়ারি রাত ১১টার দিকে জাকারিয়া হাসান বুলেট নামে এক মুসলিম যুবক উর্মিলা নন্দী সরকার নামে এক হিন্দু কিশোরীকে নিয়ে পালিয়ে যায়। বুলেট চাঁপাইনবাবগঞ্জ সদর উপজেলার বালিয়াডাঙ্গা ইউনিয়নের শ্রীরামপুরের মো. শহিদুল ইসলামের ছেলে এবং উর্মিলা একই এলাকার উত্তম কুমার নন্দীর মেয়ে। এ ঘটনায় সদর মডেল থানায় উর্মিলা নন্দীর বাবা উত্তম কুমার নন্দী বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন আইনে মামলা দায়ের করেন। এরপর থেকে পুলিশ বুলেটকে গ্রেফতার ও উর্মিলাকে উদ্ধারে ব্যপক অভিযান শুরু করে। প্রায় ৩ মাস পর ১৪ এপ্রিল (মঙ্গলবার) তাদের নারায়ণগঞ্জ থেকে উদ্ধার করা হয়েছে। মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁপাইনবাবগঞ্জ সদর মডেল থানার এসআই রনি সাহা জানান, মঙ্গলবার সকালে নারায়ণগঞ্জ জেলার ফতুল্লা থানার ধর্মগঞ্জে অভিযান চালিয়ে বুলেটকে গ্রেফতার ও ভিকটিম উর্মিলাকে উদ্ধার করা হয়েছে। পালিয়ে গিয়ে উর্মিলা নন্দীকে ধর্মান্তরিক করে বিয়ে করেছেন বুলেট। বিয়ের কাগজপত্র ও ধর্মান্তরিত করার এফিডেভিট কপি উদ্ধার করা হয়েছে। ভিকটিমের মেডিকেল পরীক্ষা শেষে রাজশাহী সেফহোমে পাঠানো হয়েছে এবং গ্রেফতারকৃত জাকারিয়া হাসানকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com