রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০২:১৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে বিজয় নার্সিং ইনস্টিটিউটে বাহারি খাবার নিয়ে খাদ্যমেলা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ২৩ আগস্ট, ২০২৫
  • ৭৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জে বিজয় নার্সিং ইনস্টিটিউটের আয়োজনে খাদ্যমেলা-২০২৫ অনুষ্ঠিত হয়েছে। শনিবার সকাল থেকে জেলাশহরের শাহীবাগে প্রতিষ্ঠানটির প্রাঙ্গণে এই মেলা অনুষ্ঠিত হয়।
মেলায় নার্সিং শিক্ষার্থীরা বিভিন্ন স্টলে হরেক রকমের স্বাস্থ্যসম্মত খাবার উপস্থাপন করেন।
মেলা উপলক্ষে এক আলোচনা অনুষ্ঠানের আয়োজন করা হয়। এতে সভাপতিত্ব করেন বিজয় নার্সিং ইনস্টিটিউটের চেয়ারম্যান অ্যাডভোকেট নূর বানু।
আলোচনা সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য দেন— ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের আবাসিক মেডিকেল অফিসার (আরএমও) ডা. আব্দুস সামাদ। অন্যদের মধ্যে বক্তব্য দেন— নবাবগঞ্জ সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের সিনিয়র শিক্ষক শফিউল আজম, এশিয়ান টিভির স্টাফ রিপোর্টার ফয়সাল আজম অপু, ২৫০ শয্যাবিশিষ্ট জেলা হাসপাতালের নার্সিং সুপারভাইজার নাজিরা খাতুন, সরকারি নার্সিং ইনস্টিটিউটের ইনচার্জ মমতাজ বেগম। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিজয় নার্সিং ইনস্টিটিউটের প্রশাসনিক কর্মকর্তা আব্দুর রহমান।
বক্তারা নার্সিং পেশাকে একটি মহৎ পেশা উল্লেখ করে শিক্ষার্থীদের বলেন— যে যত বেশি শিখবে, সে ভবিষ্যতে কর্মজীবনে তত বেশি সফল হবেন। কাজেই ভালোভাবে মন দিয়ে শিক্ষাজীবনটা শেষ করতে হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com