রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৪:৩৯ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে ব্যঙ্গাত্মকভাবে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী পালন করায় ২ শিক্ষক আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৭ মার্চ, ২০২১
  • ৮৭১ বার পঠিত

ফয়সাল আজম অপু : কেকের পরিবর্তে পাউরুটি কেটে বঙ্গবন্ধুর জন্মবার্ষিকী ব্যঙ্গাত্মকভাবে পালন করার অপরাধে ২ মাদ্রাসা শিক্ষককে আটক করেছে গোমস্তাপুর থানা পুলিশ। ১৭ মার্চ বুধবার দুপুর ১২টার দিকে ওই মাদ্রাসা থেকে তাদের আটক করা হয়। আটককৃত মাদ্রাসা শিক্ষকদ্বয় হলো-চাঁপাইনবাবগঞ্জ জেলার গোমস্তাপুর উপজেলার বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সালাম (৫৫) ও একই মাদ্রাসার শিক্ষক গোলাম কবির (৪৮)। জানা যায়, বঙ্গবন্ধুর ১০১তম জন্মবার্ষিকী এবং জাতীয় শিশু দিবস বিতর্কিত ও ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কাটার আয়োজন করে সুপার আব্দুস সালাম। আর সে অনুষ্ঠান ফেসবুক লাইভে প্রচার করে ওই মাদ্রাসার শিক্ষক গোলাম কবির। ওই বিতর্কিত ও ব্যঙ্গাত্মক আয়োজন ফেসবুকে দেখে স্থানীয়রা গোমস্তাপুর থানায় খবর দেয়। খবর পেয়ে ওই দুই মাদ্রাসা শিক্ষককে আটক করে গোমস্তাপুর থানা পুলিশ। গোমস্তাপুর থানার ওসি জানান, জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মবার্ষিকীকে বিতর্কিত করার লক্ষ্যে ব্যঙ্গাত্মকভাবে কেকের পরিবর্তে পাউরুটি কেটে উদযাপন করে বোয়ালিয়া বৌরতলা দাখিল মাদ্রাসার সুপার আব্দুস সামাদ এবং সে অনুষ্ঠানের লাইভ ছাড়া হয় অপর শিক্ষক গোলাম কবিরের ফেসবুক আইডি হতে। ফেসবুক লাইভেও তারা বিতর্কিত কথাবার্তা বলেছে । স্থানীয়রা বিষয়টি জানালে তাদের আটক করা হয়। তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে বলে জানান ওসি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com