শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৪:৪৭ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জে মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে মতবিনিময়

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ৪ অক্টোবর, ২০২৫
  • ৬১ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

মা ইলিশ সংরক্ষণ অভিযান-২০২৫ উপলক্ষে চাঁপাইনবাবগঞ্জের মডার্ন মার্কেট (নিউমার্কেট) মাছবাজারে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।  শনিবার সকালে মাছ ব্যবসায়ী ও আড়তদারদের সঙ্গে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।
মতবিনিময় সভায় উপস্থিত ছিলেন— সদর উপজেলার সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ড. মোছা. এলিজা খাতুন, সহকারী মৎস্য কর্মকর্তা মো. নাইমুল হক, আড়তদার সমিতির নেতৃবৃন্দসহ মাছ ব্যবসায়ী ও আড়তদাররা।
ইলিশের নিরাপদ প্রজনন নিশ্চিতে গত শুক্রবার মধ্যরাত থেকে শুরু হয়েছে মা ইলিশ সংরক্ষণ অভিযান। আগামী ২৫ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন চাঁপাইনবাবগঞ্জে ইলিশ ধরায় নিষেধাজ্ঞা দেয়া হয়েছে।
মৎস্য অফিস সূত্রে জানা যায়, অভিযানে মৎস্য কর্মকর্তাদের পাশাপাশি কাজ করছে আইনশৃঙ্খলা বাহিনী। নিষেধাজ্ঞা বাস্তবায়নে জেলেদের সহায়তায় ভিজিএফ কর্মসূচির আওতায় চাল বিতরণ করা হবে। চাঁপাইনবাবগঞ্জ জেলার বিভিন্ন এলাকায় মাইকিং করে জনসাধারণকে সচেতন করা হচ্ছে।
এই বাইশ দিন ইলিশ আহরণ, সংরক্ষণ, ক্রয়-বিক্রয় সম্পূর্ণ বন্ধ থাকবে বলেও সভায় জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com