রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৩:৩৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে শ্রমিকলীগের আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ মার্চ, ২০২১
  • ৩৪০ বার পঠিত

ফয়সাল আজম অপু ; জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। শনিবার (১৩ মার্চ) সকালে জেলা সড়ক ভবন মিলনায়তনে এসব অনুষ্ঠান হয়। ব্যাসিক ট্রেড ইউনিয়ন কর্মচারীদের আয়োজনে অনুষ্ঠিত আলোচনা সভার প্রধান অতিথি ছিলেন, সোনামসজিদ স্থলবন্দর শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. মোখলেসুর রহমান সরদার। জেলা শ্রমিকলীগের সাবেক যুগ্ম আহ্বায়ক মো. সুলতান আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন, বিটিসিএল শ্রমিক কর্মচারী/কর্মচারী ফেডারেল ইউনিয়ন কেন্দ্রীয় কমিটির যুগ্ম সাধারণ সম্পাদক মো. আসলাম হোদা বাদল। আলোচনা সভা শেষে ৭১ সদস্য বিশিষ্ট জাতীয় শ্রমিকলীগ চাঁপাইনবাবগঞ্জ জেলা শাখার প্রস্তাবিত আহ্বায়ক কমিটি গঠন করা হয়। প্রস্তাবিত কমিটির আহ্বায়ক সুলতান আলম ও সদস্য সচিব মো. গোলাম মোর্শেদ পান্নু। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, বিভিন্ন সরকারি-বেসরকারি দপ্তর ও প্রতিষ্ঠানের শ্রমিক-কর্মচারী নেতৃবৃন্দ। উল্লেখ্য, অনুষ্ঠান শুরুর পূর্বে শহিদ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীরের স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com