রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে হজযাত্রীদের দুই দিনের প্রশিক্ষণ শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ৯৪ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

চাঁপাইনবাবগঞ্জ জেলার সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় গমনেচ্ছু হজযাত্রীদের হজবিষয়ক দুই দিনের প্রশিক্ষণ-২০২৫ শুরু হয়েছে। জেলা মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রে এই প্রশিক্ষণ অনুষ্ঠিত হচ্ছে।
বুধবার সকালে প্রধান অতিথি হিসেবে এই প্রশিক্ষণের উদ্বোধন সরকারের যুগ্মসচিব চাঁপাইনবাবগঞ্জের জেলা প্রশাসক মো. আব্দুস সামাদ।
বিশেষ অতিথি হিসেবে আলোচনা করেন ইসলামী ব্যাংক পিএলসির চাঁপাইনবাবগঞ্জ শাখার এসএভিপি মো. আবু সাঈদ আব্দুল্লাহ, রাহবারে হারামাইন ট্যুরস অ্যান্ড ট্রাভেলসসের স্বত্বাধিকারী ও হাব প্রতিনিধি মো. আবুল হোসাইন, জোড়গাছি বায়তুল আতিক জামে মসজিদের খতিব মাওলানা মো. আব্দুল মাতিন। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন চাঁপাইনবাবগঞ্জ জেলা ইসলামিক ফাউন্ডেশনের উপপরিচালক মো. গোলাম মোস্তফা।
ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের সহযোগিতায় ইসলামিক ফাউন্ডেশন চাঁপাইনবাবগঞ্জ জেলা কার্যালয় এই প্রশিক্ষণের আয়োজন করেছে।
অনুষ্ঠানে জানানো হয়, এবার চাঁপাইনবাবগঞ্জ জেলা থেকে ১ হাজার ১২৮ জন হজযত্রী হজব্রত পালনে সৌদি আরব যাবেন। তার মধ্যে ৪২ জন সরকারিভাবে এবং ১ হাজার ৮৬ জন। আগামী ২৯ এপ্রিল থেকে হজযাত্রীরা চাঁপাইনবাবগঞ্জ থেকে যাত্রা শুরু করবেন বলে জানানো হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com