শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:০৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চাঁপাইনবাবগঞ্জে হেরোইন-ফেনসিডিলসহ ২ জনকে গ্রেপ্তার করেছে গোয়েন্দা শাখা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ২৫ জানুয়ারী, ২০২১
  • ৪৫০ বার পঠিত

নিজস্ব প্রতিবেদক, চাঁপাইনবাবগঞ্জ : চাঁপাইনবাবগঞ্জে জেলা গোয়েন্দা শাখা ডিবি পুলিশ মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৫০ বোতল ফেনসিডিল ও ১০০ গ্রাম হেরোইনসহ ২ জনকে গ্রেপ্তার করেছে। গ্রেপ্তারকৃত দুজন হচ্ছে, চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার সোনামসজিদ সালামপুর এলাকার আবু তাহেরের ছেলে মো. আলকেস আলী (৪২) ও সদর উপজেলার নরেন্দ্রপুরের মনজুর রহমানের ছেলে লতিফুর রহমান (২৩)। জানা গেছে, গোপন সংবাদের ভিত্তিতে ২৩ জানুয়ারি রোববার ও ২২ জানুয়ারি শনিবার পৃথক অভিযানে এসআই আবু আব্দুল্লাহ জাহিদ পিপিএম, এসআই আসগার আলী, এসআই আরিফসহ সঙ্গীয় ফোর্স ওসি আলহাজ্ব বাবুল উদ্দিন সরদারের নেতৃত্বে অভিযান চালানো হয়। রোববার রাত ১ টার দিকে শিবগঞ্জের পিরোজপুর মোড়ে অভিযানে ১৫০ বোতল ফেনসিডিলসহ আলকেস ও শনিবার বিকেল ৪ টার দিকে চাঁপাইনবাবগঞ্জের নরেন্দ্রপুরে অভিযান চালিয়ে ১০০ গ্রাম হেরোইনসহ লতিফুরকে হাতেনাতে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারকৃতরা ডিবি পুলিশের প্রাথমিক জিজ্ঞাসাবাদে মাদক ব্যবসার সাথে জড়িত থাকার কথা স্বীকার করেছে। এ ঘটনায় থানায় পৃথক দুটি মামলা রুজু করা হয়।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com