শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৩:১৫ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার

চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ছাত্রদের মানববন্ধন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১৮ জানুয়ারী, ২০২১
  • ৪২৮ বার পঠিত

ফয়সাল আজম অপু : ৪ দফা দাবিতে মানববন্ধন করেছে চাঁপাইনবাবগঞ্জ পলিটেকনিক ইনস্টিটিউটের ছাত্ররা।সোমবার সকালে সদর উপজেলার বারঘরিয়ার রাইফেল চত্বরে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। ১ বছর সেমিষ্টার লস, ক্লাস চালু করে শর্ট সিলেবাসে পরীক্ষা নেয়া,সকল অতিরিক্ত ফিসহ সেমিষ্টার ফি প্রত্যাহার এবং সকল সরকারি প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে ২১ সালে আসন বৃদ্ধি করাসহ ৪দফা দাবিতে এ মানববন্ধন করে শিক্ষার্থীরা। দাবি আদায় না হলে এরপর কঠোর কর্মসুচীর ঘোষনা আসবে বলে জানায় শিক্ষার্থীরা। মানববন্ধনে উপস্থিত ছিলেন, চাঁপাইনবাবগঞ্জ সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের কম্পিউটার বিভাগের ৬ষ্ঠ সেমিষ্টারের ছাত্র আজিম, তারেক আহমদ, ২য় সেমিষ্টারের ছাত্র আলী আকবর, ৮ম সেমিষ্টারের ছাত্র সৌরভ, রেফ্রিজারেটর বিভাগের মেহেদী হাসান, আতিকুল ইসলাম, মেকানিকাল বিভাগের ছাত্র মাহমুদুর রহমান, ওলিদ হাসান, রাশেদুল ইসলাম, ফুড টেকনোলজি বিভাগের ছাত্র রবিউল হাসান, আব্দুল খালিদসহ অন্যরা।এসময় অধ্যক্ষ মোঃ হুমায়ন কবির উপস্থিত হয়ে ছাত্রদের আন্দোলন স্থগিত করার আহবান জানান। অধ্যক্ষের আহবানে ছাত্ররা সাড়া দিয়ে মানববন্ধন স্থগিত করে অধ্যক্ষসহ শিক্ষকদের সাথে আলোচনায় মিলিত হয়। অধ্যক্ষ হুমায়ন কবির জানান, ছাত্রদের দাবি যৌক্তিক হলে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহন করা হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com