রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৫৮ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

চারঘাট উপজেলার হাট-বাজারে পাওয়া যাচ্ছে না সয়াবিন তেল !

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ১ ডিসেম্বর, ২০২৪
  • ১১৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

চারঘাট উপজেলার হাট-বাজারে পাওয়া যাচ্ছে না বোতলজাত সয়াবিন তেল। যদিও দু একটি দোকানে পাওয়া যাচ্ছে তাও বোতালের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম আদায় করা হচ্ছে। এ নিয়ে রীতিমত ক্রেতাদের সঙ্গে ঝামেলায় জড়াচ্ছেন দোকানিরা। গত এক সপ্তাহ ধরে উপজেলা সদরসহ অধিকাংশ মুদি দোকান থেকে বোতলজাত এ ভোজ্যতেলটি যেন বাজার থেকে হাওয়া হয়ে গেছে।

অন্যদিকে অধিক মুনাফা লোভী দোকানিরা বোতলজাত সয়াবিন তেলের বোতল কেটে রাতের আঁধারে ড্রামে ঢেলে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করা হচ্ছে অধিক দামে। এমন অভিযোগ করেছেন সাধারণ ক্রেতারা। এজন্য ভোক্তারা দায়ী করছেন বাজার মনিটরি না থাকাকে। গত কয়েকদিন থেকে উপজেলার বিভিন্ন হাট-বাজার ঘুরে দেখা গেছে এমন চিত্র।

জানা যায়, হঠাৎ করে খোলা সয়াবিন তেলের দাম বৃদ্ধি পেয়েছে। আগে ১৬৫ টাকা লিটার বিক্রি করা হলেও ২০ টাকা দাম বৃদ্ধি পেয়ে এখন তা ১৯০ টাকা থেকে ২০০ টাকা লিটার বিক্রি করা হচ্ছে। বোতলজাত সয়াবিন তেলের দাম বৃদ্ধি না পাওয়ায় দোকানিরা বোতলের মুখ কেটে ড্রামে ঢেলে তা খোলা সয়াবিন হিসেবে অধিক দামে বিক্রি করছেন।  তবে কিছু কিছু দোকানে বোতলজাত সয়াবিন পাওয়া গেলেও বোতলের গায়ে লেখা দামের চেয়ে অধিক দাম আদায় করা হচ্ছে ক্রেতাদের কাছ থেকে। এ নিয়ে ক্রেতাদের সঙ্গে দোকানিদের ঝামেলা হচ্ছে।  এতে বাজার থেকে হাওয়া হয়ে যাওয়ায় সাধারণ ক্রেতারা বোতলজাত সয়াবিন তেল কিনতে পারছেন না।

শনিবার চারঘাট সদর বাজারে বাজার করতে আসা রবিউল ইসলাম বলেন, কয়েকটি দোকানে গিয়ে বোতলজাত সয়াবিন তেল পাইনি। আমি সব সময় বোতলজাত সয়াবিন তেল কিনে থাকি। কিন্তু বোতলজাত সয়াবিন না পাওয়ায় বাধ্য হয়ে আমি খোলা সয়াবিন তেল কিনেছি। তাও আবার দাম বেশি। এক লিটার খোলা সয়াবিন তেলের দাম ২০০ টাকা নেওয়া হচ্ছে। এখন দেখছি বোতলজাত সয়াবিন তেলের চেয়ে খোলা সয়াবিন তেলের দাম আরও বেশি।

সারদা বাজারে বাজার করতে আসা জিয়াউর রহমান বলেন, সব সময় খোলা সয়াবিনের দাম কম থাকায় সাধারণ খেটে খাওয়া মানুষ প্রয়োজনের তেল কিনতে পারতেন। এখন দেখছি খোলা সয়াবিনের দামই আকাশ ছোঁয়া। বোতলজাত সয়াবিন পাওয়ায় যাচ্ছে না। বাজারে এমন পরিস্থিতির জন্য মনিটরিং না থাকার কারণে দোকানিরা তাদের মনমত বিক্রি করছেন সয়াবিন। বোতলজাত সয়াবিনের দাম কম হওয়ায় এক শ্রেণির অসাধু দোকানিরা রাতের আঁধারে বোতলের মুখ কেটে তা ড্রামে ভরে খোলা সয়াবিন হিসেবে বিক্রি করছেন খুব সহজেই বলে দাবি করেন জিয়াউর রহমান।

কাকড়ামারী এলাকার মুদি দোকানি শফিকুল ইসলাম বলেন, গত কয়েকদিন ধরে কোম্পানির ডিলাররা তেল দিচ্ছে না। তাই আমরা খোলা সয়াবিন তেল ১৮৫ টাকা কেজি দরে বিক্রি করছি।

চারঘাট বাজারের মুদি ব্যবসায়ী পবন আগরওয়ালা বলেন, খোলা সয়াবিনের দাম বৃদ্ধির কারণে কোম্পানির লোকজন বোতলজাত সয়াবিন দিচ্ছে না। ফলে খোলা সয়াবিন ১৮০ টাকা লিটার বিক্রি করছি। অধিক দাম নেওয়ার সুযোগ নেই।

বিষয়টি সম্পর্কে চারঘাট উপজেলা নির্বাহী কর্মকর্তা সানজিদা সুলতানা বলেন, খুব দ্রুত সময়ের মধ্যেই বাজারে অভিযান পরিচালনা করা হবে। বোতলজাত সয়াবিনের বোতল কেটে তা খোলা সয়াবিন হিসেবে বিক্রির সত্যতা পেলে কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com