বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

জামালপুরে মেহগনি বাগান থেকে এক কিশোরীর ঝুলন্ত মরদেহ উদ্ধার

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ৩ মার্চ, ২০২১
  • ১১৩২ বার পঠিত

জামালপুর- সংবাদদাতা : জামালপুর-দেওয়ানগঞ্জ মহাসড়কের পাশে মনিরাজপুর জামতলী এলাকা থেকে মঙ্গলবার সকাল ৯টার দিকে সামিয়া আক্তারের মরদেহ উদ্ধার করা হয়। নিহত কিশোরী শাহজামাল উচ্চ বিদ্যালয়ের সপ্তম শ্রেণির ছাত্রী। তার বাড়ি ওই বাগান থেকে কয়েক কিলোমিটার দূরে পাথালিয়া গ্রামে। স্থানীয়রা জানায়, ভোরে ফজরের নামাজ শেষে বাড়ি ফেরার সময় তারা মরদেহটি দেখতে পায়। পুলিশকে খবর দিলে তারা এসে মরদেহ উদ্ধার করে। সামিয়ার মা জয়নব জানান, সাত মাস আগে তার মেয়ে বাগেরহাটা বটতলা এলাকার জনি নামের ছেলের সঙ্গে পালিয়ে যায়। কিছুদিন একসঙ্গে থাকার পর সামিয়া শহরের ফুলবাড়িয়া মুন্সিপাড়া এলাকার নুরুল ইসলামের বাড়িতে থাকতে শুরু করে। তিনি আরও জানান, নুরুল ইসলামের স্ত্রী তাকে বোন বানিয়েছিল। তাই তাদের বাড়িতে সামিয়ার থাকা নিয়ে পরিবারের কোনো আপত্তি ছিল না। ‘তিন দিন আগেও আমি মেয়ের সঙ্গে দেখা করে আসছিলাম। আজকে সকালে শুনি আমার মেয়ে মরে গেছে’, বলেন জয়নব। ঘটনার পর নুরুল ইসলামের বাড়িতে গিয়ে কাউকে পাওয়া যায়নি। জামালপুর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রেজাউল ইসলাম খান জানান, ময়নাতদন্তের জন্য মরদেহটি জামালপুর জেনারেল হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। ময়নাতদন্তের পর জানা যাবে, এটি হত্যা নাকি আত্মহত্যা। এদিকে নাম প্রকাশ না করার শর্তে পাথালিয়া গ্রামের কয়েকজন জানান, সোমবার সামিয়া তার ফেসবুক আইডিতে একটি স্ট্যাটাস দেয়। সেখানে লেখা ছিল, এই রঙিন দুনিয়ায় সে আর থাকতে চায় না। তবে তার সেই আইডির খোঁজ এখনও পাওয়া যায়নি। মেরাজুল ইসলাম রবিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com