বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:০১ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

জামালপুরে রাস্তায় নির্মাণ সামগ্রী রাখায় ১০ জনের জরিমানা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ৯ মার্চ, ২০২১
  • ৮৭৩ বার পঠিত
জামালপুর সংবাদদাতা : জামালপুর শহরের বিভিন্ন রাস্তায় নির্মাণসামগ্রী রেখে জনদুর্ভোগ সৃষ্টি করায় ১০ ব্যক্তিকে ৫৩ হাজার ২ শ টাকা জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার (৯ মার্চ) সকালে শহরের কাচারিপাড়ায় পরিচালিত ভ্রাম্যমাণ আদালতে এই জরিমানা করেন ইউএনও ফরিদা ইয়াসমীন। তিনি জানান, শহরের বিভিন্ন রাস্তায় নির্মাণসামগ্রী ফেলে রেখে জনদুর্ভোগ সৃষ্টি করছেন স্থাপনা নির্মাতারা। নিয়ম উপেক্ষা করে রাস্তায় যত্রতত্র নির্মাণসামগ্রী পড়ে থাকায় পথচারী ও যানবাহন চলাচলে বিঘ্ন ঘটে। সেই সঙ্গে বাড়ছে সড়ক দুর্ঘটনাও। জনসাধারণের এই দুর্ভোগ লাঘবে আজ সকালে কাচারিপাড়ায় ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়। এতে স্থানীয় সরকার (পৌরসভা) আইন ২০০৯ ও দণ্ডবিধি ১৮৬০ এর আওতায় ১০টি মামলায় ১০ জনকে ৫৩ হাজার ২ শ টাকা জরিমানা করা হয়। তিনি আরো বলেন, এই আইনে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা অব্যাহত থাকবে। তাই রাস্তায় বাঁধা সৃষ্টি করে নির্মাণসামগ্রী না রাখার জন্য শহরবাসীর প্রতি অনুরোধ জানান তিনি। মেরাজুল ইসলাম রবিন

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com