বৃহস্পতিবার, ৩০ জুলাই ২০২৬, ০৪:১৫ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন চাঁপাইনবাবগঞ্জ জেলা পুলিশের ফিজিওথেরাপি সেন্টার উদ্বোধন চাঁপাইনবাবগঞ্জে সাতদিনের বৃক্ষমেলা উদ্বোধন

বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে ১০ দিনে ১৩ হাজার যাত্রীর যাতায়াত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : সোমবার, ১১ অক্টোবর, ২০২১
  • ৫৩৩ বার পঠিত

বেনাপোল সংবাদদাতা : বেনাপোল স্থলবন্দরের আন্তর্জাতিক চেকপোস্ট দিয়ে পাসপোর্ট যাত্রীর যাতায়াত বৃদ্ধি পেয়েছে। গত দশ দিনে (১ থেকে ১০ অক্টোবর) ১৩ হাজার ৩৮২ জন পাসপোর্টযাত্রী এই চেকপোস্ট দিয়ে ভারতে যাতায়াত করেছেন। তাদের মধ্যে মেডিক্যাল ভিসায় যাওয়া যাত্রীর সংখ্যা বেশি।

করোনার কারণে ভারত-বাংলাদেশ উভয় দেশ কয়েক দফায় বন্ধ করে দিয়েছিল যাত্রী চলাচল। প্রায় দুই বছর যাবৎ এ পথে বিশেষ ভিসা ও হাইকমিশনের অনুমতি ছাড়া যাতায়াত নিষিদ্ধ ছিল। সম্প্রতি যাত্রী চলাচল বৃদ্ধি পাওয়ায় সরগরম হয়ে উঠেছে বেনাপোল আন্তর্জাতিক চেকপোস্ট। গত ১০ দিনে এ পথে ভারতে গেছেন ৭ হাজার ৩০৮ জন এবং ভারত থেকে এসেছেন ৬ হাজার ৭৪ জন।

বেনাপোল ইমিগ্রেশন সূত্র জানায়, দীর্ঘদিন করোনা আতঙ্কে দুই দেশের পাসপোর্টযাত্রী চলাচল বন্ধ ছিল। এর আগে মেডিক্যাল ভিসা এবং বাংলাদেশে ভারতের বিভিন্ন প্রকল্পে চাকরিরতদের চলাচলের অনুমতি মেলার পরও প্রতিদিন মাত্র দুই থেকে তিনশ’ জন যাতায়াত করেছেন। কারণ যাত্রীদের ভারতের বাংলাদেশি দূতাবাস থেকে অনুমতিপত্র লাগতো। এ ছাড়া যাত্রীদের নিজ খরচে বাধ্যতামূলক ১৪ দিনের প্রাতিষ্ঠানিক কোয়ারেন্টিনে থাকতে হতো। এখন কোয়ারেন্টিন এবং হাই কমিশনের অনুমতি তুলে নেওয়ায় যাত্রীসংখ্যা বাড়ছে।

এদিকে যাত্রীরাও এ পথে চলাচলে সন্তোষ প্রকাশ করেছেন। ঢাকা থেকে আসাদুর রহমান, খুলনা থেকে জাহাঙ্গীর আলম, বাগেরহাট থেকে আসা দিলিপ কুমার বলেন, ‘এ পথে আগেও যাতায়াত করেছি। চেকপোস্ট এলাকায় প্রবেশমুখে বহিরাগত কিছু লোক উৎপাত করতো। আজ (সোমবার) এ উৎপাত দেখতে পাচ্ছি না।’

বেনাপোল ইমিগ্রেশন ওসি মোহাম্মাদ রাজু বলেন, ‘এসবি পুলিশ সর্বোচ্চ যাত্রীসেবা নিশ্চিত করবে। কেউ যাতে এখানে হয়রানির শিকার না হয় সে জন্য কাজ করতে সব কর্মকর্তাকে নির্দেশনা দেওয়া হয়েছে। ইতোমধ্যে বহিরাগত কিছু লোকের প্রবেশ এবং আন্তর্জাতিক প্যাসেঞ্জার টার্মিনালের সামনে যাত্রীদের কাজের কথা বলে অর্থ আদয়ের অভিযোগের ভিত্তিতে সেখানে পুলিশ সতর্ক অবস্থায় রয়েছে। যদি কোনও বহিরাগত দালালের উৎপাতের অভিযোগ পাওয়া যায় তাকে আইনের কাছে সোপর্দ করা হবে।’

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com