সোমবার, ১০ অগাস্ট ২০২৬, ০৭:৩৬ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
শিবগঞ্জে শিক্ষাপ্রতিষ্ঠান প্রধানদের সঙ্গে মতবিনিময় এমপি কেরামত আলীর নাচোলে ঈদগাহ ও গোরস্থানের উন্নতি কল্পে আলোচনা সভা বালুবাগানে র‌্যাবের অভিযানে অর্ধকোটি ভারতীয় জাল রুপিসহ দুজন গ্রেপ্তার নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার

ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাংবাদিকের মোটরসাইকেল চুরি

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১১ আগস্ট, ২০২১
  • ৫৪২ বার পঠিত

ঈশ্বরগঞ্জ (ময়মনসিংহ) সংবাদদাতা : ময়মনসিংহের ঈশ্বরগঞ্জে সাংবাদিকের মোটরসাইকেল চুরি হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় প্রতিদিনের সংবাদের উপজেলা প্রতিনিধি রুহুল আমিন রিপনের ডিসকভার ১০০সিসি মোটর সাইকেলটি উপজেলা পরিষদের বিপরীতে ঈশ্বরগঞ্জ প্রেস ক্লাবের সাবেক সভাপতি ও যায়যায়দিনের উপজেলা প্রতিনিধি ফেরদৌস কুরাইশী টিটুর বাসার  নিচ থেকে নিয়ে যায়।

এর আগে সোমবার বিকেলে পৌর সদরের জয় বাংলা মোড় থেকে পলাশ নামের এক ব্যাক্তির আরেকটি মোটরসাইকেল চুরি হয়। তাছাড়া গত কয়েক মাসে পৌর সদরের গঙ্গাময়ী মেডিকেল হল, কলেজ মার্কেটে ইজিবাইকের ব্যাটারী, জয়বাংলা মোড়ে দু’টি মনোহরি দোকানে, থানা রোডের শফিকের কাপড়ের দোকান, চাল মহালের দু’টি চাল ও মনহরিদোকান, উপজেলা মসজিদ ও মার্কাজ মসজিদে তালা ভেঙে চুরি সংঘটিত হয়।  চুরির এমন হিরিক পড়লেও এখন পর্যন্ত কোন চুরিকৃত মালামাল উদ্ধার কিংবা কাউকে আটক করতে পারেনি পুলিশ।

ঈশ্বরগঞ্জ থানার ওসি আব্দুল কাদের মিয়া বলেন, চুরিকৃত মালামাল উদ্ধার ও চোর আটকের চেষ্টা অব্যাহত আছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com