রবিবার, ০৯ অগাস্ট ২০২৬, ১০:৫০ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
নাচোল পৌরসভার উন্নয়ন কাজের উদ্বোধন করলেন এমপি মিজানুর রহমান চাঁপাইনবাবগঞ্জের পরিবহন মালিক সমিতির নেতাদের সঙ্গে জেলা পুলিশের আলোচনা সভা বিশ্ব মাতৃদুগ্ধ সপ্তাহ পালন সত্রাজিতপুর উচ্চ বিদ্যালয় : মাদককে লালকার্ড দেখালেন শিক্ষক শিক্ষার্থীরা কিলোমিটারপ্রতি ব্যয় বাড়লো ৪২৩ কোটি, আগস্টেই খুলছে সার্ভিস লেন কাঁচামরিচ আমদানির অনুমতি, সোমবার থেকে শুরু কার্যক্রম চারঘাটে হেরোইন ও বিপুল পরিমান ইয়াবা সহ মাদক কারবারী গ্রেফতার আশুগঞ্জের ৪৫০ মেগাওয়াট বিদ্যুৎকেন্দ্রের ট‍্যারিফ পুননির্ধারণ ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার

রাঙামাটিতে ডিবির অভিযানে নারী মাদকব্যবসায়ী আটক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৮ সেপ্টেম্বর, ২০২১
  • ৫২৩ বার পঠিত

রাঙামাটি সংবাদদাতা : গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে রাঙামাটি শহরের রিজার্ভ বাজার এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বেবী আক্তারকে ৩৪ লিটার চোলাই মদ সহ আটক করেছে জেলা গোয়েন্দা শাখা(ডিবি)।

মঙ্গলবার বিকালে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখের নেতৃত্বে শহরের রিজার্ভ বাজার চেঙ্গীমুখ এলাকায় অভিযান পরিচালনা করে ৩৪ লিটার চোলাই মদ সহ হাতেনাতে আটক করতে সক্ষম হয় ডিবি পুলিশের সদস্যরা।

এসময় অভিযানে উপপরিদর্শক কাওসার,সহকারী উপপরিদর্শক মুরাদ,রিয়াজ উদ্দিন সহ অন্যান্যরা উপস্থিত ছিলেন।

তার বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করে বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে বলে নিশ্চিত করেছে জেলা গোয়েন্দা শাখার অফিসার ইনচার্জ এমদাদুল হক শেখ।
তিনি জানিয়েছেন,বেবী আক্তার এলাকার চিহ্নিত মাদক ব্যবসায়ী।সে মৃত নিজাম উদ্দিনের স্ত্রী।

দীর্ঘদিন ধরে মাদক ব্যবসায়ী বেবী আক্তার এলাকায় মাদকব্যবসা পরিচালনা করে আসছে।তাকে আটকের পর এলাকায় স্বস্তি ফিরে এসেছে বলেও জানিয়েছে স্থানীয়রা।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com