শুক্রবার, ৩১ জুলাই ২০২৬, ০১:২৩ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ রাজশাহীতে পুলিশের অভিযানে ৭ মাদকসংশ্লিষ্ট গ্রেপ্তার, গাঁজা-ইয়াবা উদ্ধার চাঁপাইনবাবগঞ্জে পুলিশ সুপার কাপ ফুটবল টুর্নামেন্টে পুলিশ অফিস চ্যাম্পিয়ন

আবার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : শনিবার, ১৩ নভেম্বর, ২০২১
  • ৪৩৫ বার পঠিত
আবার হাসপাতালে ভর্তি খালেদা জিয়া
ফাইল ফটো
বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়াকে আবারও এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছে। তিনি ৭২০৫ নম্বর কেবিনে ভর্তি হয়েছেন বলে একটি সূত্র নিশ্চিত করেছে।
তবে শনিবার (১৩ নভেম্বর) রাত সাড়ে আটটায় খালেদা জিয়ার ব্যক্তিগত চিকিৎসক টিমের সদস্য প্রফেসর ডা. এ জেড এম জাহিদ হোসেন বলেন, পরীক্ষা-নিরীক্ষা চলছে। তার মেডিক্যাল বোর্ডের সদস্যরা সবাই বসে সিদ্ধান্ত নেবেন। প্রয়োজন হলে ভর্তি করা হবে।
এর আগে বিকেল সোয়া পাঁচটায় গুলশানের বাসা থেকে রওয়ানা করে ৫টা ৪০মিনিটের দিকে এভারকেয়ার হাসপাতালে পৌঁছান খালেদা জিয়া।
দুপুরে বিএনপি চেয়ারপারসনের প্রেস উইংয়ের সদস্য শায়রুল কবির খান বলেছিলেন, শারীরিক চেকআপের জন্য তাকে হাসপাতালে নেওয়া হচ্ছে। পরীক্ষা-নিরীক্ষার পর মেডিক্যাল বোর্ডের সিদ্ধান্ত অনুযায়ী তার চিকিৎসা হবে।
এর আগে গত ১২ অক্টোবর তাকে এভারকেয়ার হাসপাতালে ভর্তি করা হয়েছিল। ২৬ দিন পর গত ৭ নভেম্বর গুলশানের বাসায় ফেরেন তিনি।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com