সোমবার, ২৭ এপ্রিল ২০২৬, ০৪:২৬ অপরাহ্ন

ডাসারে অবৈধ বালু উত্তোলন বন্ধ করে দিলেন প্রশাসন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বৃহস্পতিবার, ১৮ সেপ্টেম্বর, ২০২৫
  • ৮৮ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

মাদারীপুরের ডাসারে এক প্রভাবশালীর বালু উত্তোলন বন্ধ করে দিলেন উপজেলা প্রশাসন। কৃষি জমি থেকে ওই প্রভাবশালী বালু উত্তোলন করায় তা বন্ধ করে দেয়া হয়। আজ বৃহস্পতিবার বিকেলে এ ঘটনা ঘটে।

প্রশাসন ও এলাকা সুত্রে জানা গেছে, উপজেলার বালিগ্রাম ইউনিয়নের পশ্চিম বোতলা গ্রামের এক প্রভাবশালী ব্যক্তি কৃষি জমি থেকে অবৈধভাবে ড্রেজার মেশিন দিয়ে বালু উত্তোলন করে আসছেন। এমন সংবাদের ভিত্তিতে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন অভিযান চালিয়ে ওই প্রভাবশালীর বালু উত্তোলন বন্ধ করে দেন।

এ ব্যাপারে উপজেলা নির্বাহী অফিসার সাইফ উল আরেফীন বলেন, কৃষি জমি থেকে একজন প্রভাবশালীর বালু উত্তোলন বন্ধ করে দেয়া হয়েছে। আমাদের এ ধরনের অভিযান অব্যহত থাকবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com