রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৯:০৬ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ডিমলায় ২৫ মার্চ জাতীয় গণহত্যা দিবস পালন উপলক্ষে আলোচনা সভা অনুষ্ঠিত

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : মঙ্গলবার, ২৫ মার্চ, ২০২৫
  • ১১৬ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ডিমলায় ২৫ মার্চ গণহত্যা দিবস পালন উপলক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে।

মঙ্গলবার (৫-মার্চ) সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে এ আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এসময় শহীদদের স্মরণে ১ মিনিট নিরবতা পালন করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রাসেল মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন থেকে তিলাওয়াত করেন জামায়াতে ইসলামী ডিমলা সদর ইউনিয়নের আমির মোঃ নুর মোবাশ্বের।

অনুষ্ঠানে শুভেচ্ছা বক্তব্য রাখেন উপজেলা অতিরিক্ত কৃষি কর্মকর্তা সামীমা ইয়াসমিন। এসময় আরো বক্তব্য রাখেন অফিসার ইনচার্জ (ওসি) ফজলে এলাহী, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) ডিমলা উপজেলার সিনিয়র সহ-সভাপতি আরিফ-উল ইসলাম লিটন, উপজেলার সাবেক মুক্তিযোদ্ধা কমান্ড বীরমুক্তিযোদ্ধা আবুল কাসেম, উপজেলা সাবেক কমান্ডার বীরমুক্তিযোদ্ধা সামসুল হক, জামায়াতে ইসলামীর উপজেলা নায়েবে আমীর কাজী মাওলানা মোঃ হাবিবুর রহমান, ডিমলা থানার অফিসার ইনচার্জ  ফজলে এলাহী প্রমুখ।

বক্তারা বলেন, ১৯৭১ সালে ২৫ শে মার্চ ছিলো পৃথিবীর মধ্যে সবচেয়ে বড় ধরনের নারকীয় গণহত্যা কান্ড যা মনে হলে এখনো গায়ের প্রতিটি লোম শিউরে ওঠে। ওইদিন মধ্যরাতে বর্বর পাকিস্তানি হানাদার বাহিনী তাদের পূর্ব পরিকল্পিত অপারেশন সার্চ লাইট এর নীলনকশা অনুযায়ী বাঙালি জাতির কণ্ঠ চিরতরে স্তব্ধ করে দেওয়ার ঘৃণ্য লক্ষ্যে রাজধানী ঢাকাসহ সারাদেশে নিরস্ত্র বাঙালিদের ওপর অত্যাধুনিক অস্ত্রে সজ্জিত হয়ে ঝাঁপিয়ে পড়ে।

এসময় উপজেলা পরিষদের সকল দপ্তরের প্রধানগণ, বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানের প্রধানগণ, রাজনৈতিক ব্যক্তিবর্গ সহ বিভিন্ন ইলেকট্রনিক্স ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিকগণ উপস্থিত ছিলেন।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com