রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০১:৩৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকায় ভারতীয় হাইকমিশনের ইফতার আয়োজন

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২০ মার্চ, ২০২৪
  • ১৬৯ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ঢাকায় ভারতীয় হাইকমিশনের উদ্যোগে ইফতার ও আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সন্ধ্যায় আয়োজিত ইফতার অনুষ্ঠানে সরকার, সংসদ, বিচার বিভাগ, রাজনৈতিক দল, সশস্ত্র বাহিনী, সুশীল সমাজ, শিক্ষাবিদ, ব্যবসায়ী, মিডিয়া, সাংস্কৃতিকসহ সর্বস্তরের ৪০০ জন বিশিষ্ট অতিথি উপস্থিত ছিলেন।

জাতীয় সংসদের স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন। সম্মানিত অতিথি ছিলেন ধর্ম বিষয়ক মন্ত্রী মো.  ফরিদুল হক খান।সেখানে স্বাগত বক্তব্যে ভারতীয় হাইকমিশনার প্রণয় কুমার ভার্মা ভ্রাতৃত্ব ও মানবতার চেতনা বৃদ্ধিতে ইফতারের তাৎপর্য তুলে ধরেন। তিনি ভারত ও বাংলাদেশের মধ্যে বন্ধুত্ব ও সহযোগিতার গভীর বন্ধনকে বিশেষ গুরুত্ব দেন।

তিনি ১৯৭১ সালের যৌথ আত্মত্যাগের মূলে নিহিত দুই দেশের বহুমুখী সম্পর্ককে আরও সমৃদ্ধির অঙ্গীকার পুনর্ব্যক্ত করেন।হাইকমিশনার উল্লেখ করেন, ইফতার সমাবেশ জনগণের গভীর বন্ধনের প্রতীক। এই সমাবেশ ভারত-বাংলাদেশ জনগণের মধ্যে সম্পর্কের ভিত্তি তৈরি করে।

 

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com