রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ০৭:৫৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে বাস দুর্ঘটনায় নিহত ১, আহত ৫

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৬ মার্চ, ২০২৫
  • ১২৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়ের রাজেন্দ্রপুর এলাকায় মাওয়াগামী হানিফ পরিবহনের একটি যাত্রীবাহী বাসকে পিছন দিক থেকে ধাক্কা দিলে অপর বাসের ১ জন নিহত ও ৫ জন যাত্রী আহত হয়েছে।

বুধবার ( ২৬ মার্চ ) বিকেলে সায়দাবাদ থেকে ছেড়ে আসা মিম পরিবহনের একটি বাস হানিফ পরিবহনের বাসকে পেছন থেকে ধাক্কা দিলে ঘটনাই স্থলে একজন নিহত হয়। নিহতের নাম মোছাম্মৎ সালেহা খাতুন (৫৪)। নিহত সালেহা খাতুন মোহাম্মদপুর মাগুরা জেলার মোহাম্মদপুর বালিদিয়া এলাকার বাসিন্দা বলে নিশ্চিত করেছেন হাসাড়া হাইওয়ে।

যাত্রীরা বলেন, এক্সপ্রেসওয়েতে কন্ট্রোরালের দায়িত্বে থাকা তানভীর আমাদের বাসটিকে এক্সপ্রেসওয়তে থামাতে বলেন। ড্রাইভার বাসটিকে থামালে তিনি বলেন, আমাদের গাড়িকে চাপ দেওয়া হল কেন? এবিষয়ে নিয়ে ড্রাইভার হেলপার ও আমরা যাত্রীরা ক্ষমা চাই এবং সামনে টোলপ্লাজায় কথা হবে বললে সে বাসটিকে সামনে যেতে বাধা দেয়। অতঃপর পিছন দিক থেকে একটি বাস এসে আমাদের ধাক্কা দিলে বেশ কয়েকজনকে আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হয়।

যাত্রীরা অভিযোগ করে বলেন, দুর্ঘটনার জন্য এক্সপ্রেসওয়ের কন্ট্রোরাল দায়ী। ওনার কারনেই আজকের এই দূর্ঘটনা। তাদের উচিত ছিল সামনে টোলপ্লাজায় বাসটি থামিয়ে ড্রাইভারের সাথে কথা বলা।  হাসাড়া হাইওয়ে থানার অফিসার ইনচার্জ আব্দুল কাদের জিলানী বলেন, আমরা খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছে আহতদের হাসপাতালে নেওয়ার ব্যবস্থা করি। ৪-৫ জন আহত ও সালেহা খাতুন নামে একজন নিহত হয়েছে, নিহতের পরিবারের সাথে কথা হয়েছে। আমরা যাত্রীদের কথা শুনেছি তদন্ত করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com