শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ০৭:৫৯ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তানোরে নছির কান্ডে নিঃস্ব কৃষক

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : রবিবার, ৫ জানুয়ারী, ২০২৫
  • ১১৭ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

রাজশাহীর তানোরে আলু বীজ রোপণ করে বিভিন্ন এলাকার অনেক আলু চাষি নিঃস্ব হবার পথে। এঘটনায় কৃষকদের মাঝে চরম অসন্তোষের সৃষ্টি হয়েছে। কৃষকেরা ঘটনার সঙ্গে জড়িত বীজ ব্যবসায়ীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করেছেন।

জানা গেছে, উপজেলার সরনজাই ইউনিয়নের (ইউপি)শুকদেবপুর গ্রামের মৃত বছির উদ্দিনের পুত্র নছির উদ্দিন  আলু বীজ নিয়ে কৃষকদের সঙ্গে প্রতারণা করেছেন। ভুক্তভোগীদের অভিযোগ, নছির উদ্দিন বিভিন্ন কোম্পানির আলু বীজের প্যাকেটে খাবার আলু রিপ্যাক করে বীজ আলু বলে কৃষকদের কাছে বিক্রি করেছেন। নছির উদ্দিন শুধু আলু বীজ নয় বিভিন্ন কোম্পানির নিম্নমানের কীটনাশক এনে কৃষকদের কাছে উচ্চ দামে বিক্রি করেছেন। নছির উদ্দিনের কাছে থেকে আলু বীজ ও কীটনাশক কিনে কৃষকেরা প্রতারিত হয়েছে।

শুকদেবপুর গ্রামের কৃষক আশরাফুল ইসলাম (৪৫) বলেন, তিনি নছির উদ্দিনের কাছে থেকে একশ’ টাকা কেজি দরে আলু বীজ কিনে সাড়ে তিন বিঘা আলু চাষ করেছেন। এতে তার প্রায় তিন লাখ টাকা খরচ হয়েছে।কিন্ত্ত নকল বীজের কারণে তার আলুখেতে আলু গাছ ভাল হয়নি। যেগুলো গাছ হয়েছে তার সিংহভাগ গাছে হলদে রঙ ধারণ ও গোড়া পচে যাচ্ছে।

একই গ্রামের কৃষক জাইদুর রহমান বলেন, তিনি নছির উদ্দিনের কাছে থেকে আলু বীজ কিনে ৭ বিঘা জমিতে আলু বীজ রোপণ করেছেন। কিন্ত্ত নকল বীজের কারণে আলুখেতে ভালো আলু গাছ গজায়নি। শুধু আশরাফুল ও জাইদুর নয় তাদের মতো অনেক কৃষক নছিরের কাছে থেকে আলু বীজ কিনে প্রতারিত হয়েছেন। কৃষকেরা জানান, আওয়ামী মতাদর্শী নছির উদ্দিন ক্ষমতার দাপট দেখিয়ে প্রায় ১৭ বছর যাবত নকল আলু বীজ ও নকল কীটনাশক বিক্রি করে কৃষকদের সঙ্গে প্রতারণা করে লাখ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। তারা প্রতারক নছিরকে গ্রেফতার,দৃষ্টান্তমূলক শাস্তি ও ক্ষতিপূরণ দাবি করেছেন।

জানা গেছে, চলতি মৌসুমে এক বিঘা আলু চাষে খরচ হবে প্রায় এক লাখ টাকা। এর মধ্যে জড়ি ভাড়া ৩০ হাজার, বীজ ৩০ হাজার, সার ৭ হাজার,জমি চাষ আড়াই হাজার,রোপণে ৪ হাজার, পানি দেড় হাজার, টব দেয়া ও সার কীটনাশক ৬ হাজারসহ বিবিধ খরচ মিলে প্রায় এক লাখ টাকা।এবিষয়ে জানতে চাইলে নছির উদ্দিন অভিযোগ অস্বীকার করে বলেন, আলু বীজের জন্য নয় তারা জমির ভালমতো দেখভাল করতে পারেনি তার জন্য এই সমস্যা হয়েছে।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com