রবিবার, ০২ অগাস্ট ২০২৬, ১২:৪৪ পূর্বাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

তালমা স্টেশনে নেই স্তন্যদান কক্ষ, বিপাকে মায়েরা

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ২৪ জানুয়ারী, ২০২৪
  • ১৭৫ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

ফরিদপুরের নগরকান্দা উপজেলার তালমা রেলওয়ে স্টেশনে নেই শিশু দুগ্ধ পান কেন্দ্র। এতে স্টেশনে দীর্ঘক্ষণ অপেক্ষায় থাকা নারী যাত্রীদের বিপাকে পড়তে হয়। এ ছাড়া স্টেশনের কর্মীদেরও থাকার ঘর নেই। ফলে দুর্ভোগ পোহাতে হচ্ছে কর্মচারীদের। বুধবার (২৪ জানুয়ারি) সকালে তালমা স্টেশনে গিয়ে এই অবস্থা দেখা গেছে।

স্টেশন থেকে রাজশাহী ও কালুখালীগামী যাত্রী ঝরনা বেগম, রোকসানা আক্তার ও শিল্পী বিশ্বাস জানান, তাদের শিশুরা দুধ পান করতে চাইছে, কিন্তু স্টেশনে শিশুদের স্তন্যদানের জন্য কোনো ঘর নেই। এ কারণে স্টেশনে ট্রেনের অপেক্ষায় দীর্ঘক্ষণ বসে থাকায় তাদের বিপাকে পড়তে হচ্ছে। দ্রুত সময়ে স্টেশনের একটি স্তন্যদান কক্ষ দাবি করেন তারা।

জানতে চাইলে তালমা স্টেশনের বুকিং ইনচার্জ রকিবুল ইসলাম বলেন, ‘শুধু শিশুদের স্তন্যদানের ঘর নেই, আমাদেরও থাকার ঘর নেই। এজন্য কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষণ করছি।’

বাংলাদেশ রেলওয়ের ফরিদপুর অঞ্চলের কর্মকর্তা (টিআই) সফিকুর ইসলাম স্বপন মোবাইল ফোনে জানান, ‘বর্তমানে স্টেশনটিতে মাস্টার নেই, তাই কর্মীদের থাকার জন্য ঘর বরাদ্দ দেওয়া হয়নি, পরবর্তীতে দেওয়া হবে।’

পিডিএস/আরডি

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com