শনিবার, ০১ অগাস্ট ২০২৬, ১১:২৩ অপরাহ্ন
সংবাদ শিরোনাম :
ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন গ্রেপ্তার, সিএনজি ও দেশীয় অস্ত্র উদ্ধার বাল্যবিয়ে ঠেকানো ছাত্রীর পাশে দাঁড়ালেন গোমস্তাপুরের ইউএনও শিক্ষার্থীদের উদ্যোগে খাবার মেলা নার্সিং ইনস্টিটিউটে শিক্ষার মান ও অবকাঠামো উন্নয়নে কাজ করার আশ্বাস এমপি মিজানের ফ্যামিলি ও কৃষক কার্ড দিয়ে জীবনমান উন্নয়নে কাজ করতে চায় সরকার : প্রধানমন্ত্রীর বিশেষ সহকারী ড. সাইমুম পারভেজ চাঁপাইনবাবগঞ্জ জেলা বিএনপির মাসব্যাপী বৃক্ষরোপণ কর্মসূচি শুরু মৎস্য অফিসের মোবাইল কোর্ট : মহানন্দায় ৫০টি চায়না দুয়ারী জাল পুড়িয়ে ধ্বংস হারিয়ে যাওয়া ৫০টি মোবাইল ফোন প্রকৃত মালিকের কাছে হস্তান্তর করলো রাজশাহী জেলা পুলিশ ডিজিটাল প্রতারণা রোধে রাজশাহী রেঞ্জ ডিআইজির সঙ্গে ‘বিকাশ’ প্রতিনিধি দলের সৌজন্য সাক্ষাৎ

দিনভর অবরোধ ভোগান্তি, পৌনে ৯ ঘণ্টা পর অবশেষে যানচলাচল শুরু

রিপোর্টারের নাম
  • আপডেট টাইম : বুধবার, ১৬ এপ্রিল, ২০২৫
  • ১০৩ বার পঠিত

বিডি ঢাকা ডেস্ক

 

 

 

প্রায় পৌনে ৯ ঘণ্টা পর অবশেষে তেজগাঁও-মগবাজার সড়কে যান চলাচল শুরু হয়েছে। তবে এ দীর্ঘ সময়ে তৈরি হয়েছে যানজট ও যানবাহনের বাড়তি চাপ।

বুধবার (১৬ এপ্রিল) সন্ধ্যায় সরেজমিনে দেখা যায়, পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীদের অবরোধ কর্মসূচি প্রত্যাহারের ঘোষণার পর সড়কে সরব হয় ট্রাফিক পুলিশের সদস্যরা। সাতরাস্তা মোড়ে ট্রাফিক পুলিশ সদস্যদের তৎপর হতে দেখা যায়।

যান চলাচল শুরু হলেও পৌনে নয় ঘণ্টা ধরে অবরোধের কারণে যে ভোগান্তি সড়কে ছিল তার প্রভাব রয়ে গেছে সড়কেই। আজ দুপুর পর্যন্ত তীব্র রোদ আর গরমের ভোগান্তির পর বিকেল সাড়ে তিনটা থেকে শুরু হয় ঝড়-বৃষ্টি। এতে ভোগান্তিতে পড়েন সকাল থেকে সড়কে আটকেপড়া যাত্রীরা।

সরেজমিনে দেখা যায়, সকাল ১০টা থেকে তেজগাঁও সাতরাস্তা মোড় অবরোধ করে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। তাদের আন্দোলনে স্থবির হয় পুরো ঢাকা। তেজগাঁও, ফার্মগেট, বিজয় সরণি, কারওয়ানবাজার, মগবাজার, এফডিসি মোড়, হাতিরঝিল, গুলশান, মালিবাগ, মৌচাকসহ চারদিকে ছড়িয়ে পড়ে তীব্র যানজট। শুধু সড়ক নয়, তেজগাঁও, কারওয়ানবাজার, মহাখালী এলাকার এলিভেটেড এক্সপ্রেসওয়ের ইনকামিং রুটও স্থবির অবস্থায় দেখা যায়।

দীর্ঘক্ষণ আটকে থাকার পর অনেক বাস, সিএনজি ও প্রাইভেটকার থেকে যাত্রীদের নেমে হেঁটে চলে যেতে দেখা যায় গন্তব্যের উদ্দেশ্যে।

তেজগাঁও ট্রাফিক বিভাগের উপকমিশনার (ডিসি) রফিকুল ইসলাম ঢাকা পোস্টকে বলেন, পলিটেকনিক ইনস্টিটিউট শিক্ষার্থীদের সড়ক অবরোধের কারণে দিনভর ছিল জনভোগান্তি। দিনভর রোদের পর বৃষ্টির কারণে জনভোগান্তি আরও বেড়ে যায়। তবে সন্ধ্যায় শিক্ষার্থীরা সড়ক অবরোধ ছেড়ে দিলে যান চলাচল শুরু হয়েছে। তবে স্বাভাবিক হতে একটু সময় লাগবে। ট্রাফিক পুলিশ সদস্যরা সর্বাত্মক চেষ্টা করছেন দ্রুত সড়ক সচল ও গতিশীল করার জন্য।

এদিকে ছয় দফা দাবি আদায়ে চলমান আন্দোলনের অংশ হিসেবে আগামীকাল বৃহস্পতিবার(১৭ এপ্রিল) ঢাকাসহ সারা দেশে রেলপথ অবরোধের ঘোষণা দিয়ে আজকের মতো সড়ক অবরোধ কর্মসূচি প্রত্যাহার করে নিয়েছে সরকারি ও বেসরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের শিক্ষার্থীরা। এরপরই সড়কে শুরু হয় যানচলাচল।

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এ জাতীয় আরো খবর..

© All rights reserved © 2009-2022 bddhaka.com  # গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের তথ্য মন্ত্রনালয়ের বিধি মোতাবেক নিবন্ধনের জন্য আবেদিত # এই ওয়েবসাইটের কোনো লেখা, ছবি, অডিও, ভিডিও অনুমতি ছাড়া ব্যবহার বেআইনি।
Theme Developed BY ThemesBazar.Com